বিশ্ববিদ্যালয় ভর্তি ইউনিটসমূহ?
1 Answers
অাসলে বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট ৪ টি নয়। একটি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ইউনিট থাকে। কোন বিশ্ববিদ্যালয়ে ২টি ইউনিট থাকে,আবার কোন বিশ্ববিদ্যালয়ে ৩টি, আবার কোন বিশ্ববিদ্যালয়ে ৪টি,৫টি,৬টি ইত্যাদি ইউনিট থাকতে পারে। ঢাকাসহ ও কিছু বিশ্ববিদ্যালয়ে 'ক' ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে। 'খ' ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে। 'গ' ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে। আর 'ঘ' ইউনিটে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষাসহ সকল বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে। তবে সকল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য 'ক' ইউনিট এবং মানবিক বিভাগের জন্য 'খ' ইউনিট,ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 'গ' ইউনিট নাও হতে পারে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের জন্য 'ক' ইউনিট,বিজ্ঞান বিভাগের জন্য 'খ' ইউনিটও হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy