2941 views

2 Answers

Fiverr এ বেসিক কাজ শুরু হয় $5 দিয়ে, যেখান থেকে এর নামকরণের সূত্রপাত। Fiverr এর অডার্রগুলোকে গিগ বলে, প্রতিটি গিগের প্রাথমিক মূল্য $5 হলেও একেকটা গিগ থেকে সর্বোচ্চ $2000 ডলারের বেশিও অর্ডার পাওয়া সম্ভব। Fiverr এর গিগ সম্পর্কে ধারণা : Fiverr এ সেলাররা তাদের অফারকে এভাবে উপস্থাপন করে : আমি $5 এর বিনিময়ে অমুক কাজটি করে দিব, এসব কাজ হতে পারে SEO, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও তৈরি করা, ওয়েবসাইটের খুটিঁ নাটি ঠিক করা, আর্টিকেল লেখা, ব্যাকগ্রাউন্ড ভয়েস ইত্যাদি। আপনার অফারটি যদি কোনো বায়ার পছন্দ করে তবে তিনি আপনার গিগটি অর্ডার করবে। প্রতিটি $5 গিগের সাথে আপনি চাইলে কিছু এক্সট্রা সার্ভিসও সেল করতে পারবেন। ধরুন আপনার গিগটি হল SEO ব্যাকলিঙ্ক তৈরি করার। এখন আপনি বেসিক গিগে $5 এর বিনিময়ে ২০ টি ব্যাকলিঙ্ক সেল করছেন, আপনি গিগ এক্সট্রা তে বললেন, আমি এক্সট্রা $10 এর বিনিময়ে আরো ৫০টি ব্যাকলিঙ্ক দিব। এভাবে একই গিগের মাধ্যমে আপনি অনেক বেশি উপার্জন করতে পারেন। গিগ অর্ডার করার পর বায়ার আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিবে, ধরুন SEO গিগের জন্য আপনার বায়ারের ওয়েবসাইট অ্যাড্রেস, কিওয়ার্ড ইত্যাদি দরকার হবে। বায়ার এসব তথ্য প্রদানের সাথে সাথে আপনার অর্ডারটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্রতিটি গিগ সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করতে হয়, আপনার গিগ তৈরির সময় আপনাকে এই নির্দিষ্ট সময়টি ঠিক করে দিতে হবে, এবং অবশ্যই এই সময়ের মধ্যে আপনার গিগটি ডেলিভারি দেয়ার চেষ্টা করবেন। গিগ ডেলিভারি দেয়া হয়ে গেলে বায়ার আপনার কাজের উপর Feedback দিবে, Feedback Score হল ৫ এর মধ্যে আপনাকে একটা নাম্বার দিবে বায়ার, চেষ্টা করবেন ভালো কাজের মাধ্যমে বায়ারের থেকে 5 Star Feedback নেয়ার। যত বেশি 5 Star Feedback আপনার থাকবে, আপনার সেল বাড়ার সম্ভাবনা তত বেশি হবে। Fiverr এ কাজের উপর ভিত্তি করে আপনার লেভেল বাড়বে। ফাইভারের সেলারদের ৩টি লেভেল আছে, লেভেল ১, লেভেল ২ এবং টপ রেটেড সেলার।

2941 views

fiver হলো ডিজিটাল মার্কেট প্লেস। কিছুটা ফ্রিল্যান্সার ডট কমের মতো।

2941 views

Related Questions