কপি সেটের অপকারিতাগুলো জানতে চাই !?
সম্প্রতি ইন্টারনেটে Samsung S10 plus নামক মোবাইল সেট পাওয়া যাচ্ছে । অবিশ্বাস্য হলেও সত্য যে , এই মডেলের লঞ্চ তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি , ২০১৯ । অর্থাৎ , ভালো ভাবেই বোঝা যাচ্ছে মোবাইলটি চিনা প্রতিষ্ঠানগুলোর একটি তৈরি করেছে । কেননা , মোবাইলটির মডেল , ফিচারস বেশ কয়েক মাস আগেই ফাঁস হয়ে গিয়েছিলো । আবার , ইন্টারনেট এই ফোনটির বর্তমান মূল্য মাত্র ৪৭০০৳ নির্ধারণ করা হয়েছে !
এখন ফোনটির ক্যামেরা , ব্যাটারি পারফর্মেন্স , স্ক্রিন , ওয়ারেন্টি সার্ভিস আমাকে মুগ্ধ করেছে । দ্বিতীয়ত এটি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে । যেহেতু এটি কপি করা হয়েছে , তাই এর ভবিষ্যতের সম্ভাব্য সমস্যগুলো জানতে চাচ্ছি । বিশেষ করে সার্ভিস ওয়ারেন্টি ২ বছর বলা হয়েছে । এটা কি সত্য হবে ? কপি সেটের সমস্যগুলো জানিয়ে উপকৃত করবেন !!
2920 views
1 Answers
সাধারণত কপি সেটের কোন ওয়ারেন্টি দেওয়া হয় না। কারণ মোবাইলটি কেনার পর দোকানদারের আর কোন দায়িত্ব থাকে না। আজকাল তো সার্ভিস সেন্টারেও দুর্নীতি চলছে। প্রথমে গ্রাহক এর কাছে ক্রয় করানোর জন্য অনেক জোড় দিবে পরবর্তীতে সেই গ্রাহককে চিনবেও না। যাই হোক। মূল কথা আসি। আমার জানা মতে কপি সেটের অপকারীতা হলো : ১। মোবাইল প্রচুর হ্যাং করবে, ২। চার্জ তারাতারী শেষ হয়ে যাবে, ৩। মোবাইল প্রায় অটোমেটিকেলি রিস্টার্ট হবে, ৪। মোবাইল এর কেমেরা বেশি ভালো হবে না, ৫। মুহূর্তের মধ্যে মোবাইল গরম হয়ে যাবে ইত্যাদি । আমার মতে কপি সেট না নেওয়া ভালো। ধন্যবাদ।
2920 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy