Buet admisson সম্পর্কে এ প্রশ্ন?
2 Answers
আপনি এক বছর গ্যাপ দিয়ে বুয়েটে এপ্লাই করতেই পারবেন না । সেশন গ্যাপ হলে এপ্লাই করা যায় না । তাই এবারই এপ্লাই করার মতো পয়েন্ট পেতে হবে । এখনো সময় আছে, আদাজল খেয়ে পড়তে লেগে পড়ুন । বাকিটা আল্লাহ ভরসা ।
অাপনি এই বছর HSC পরীক্ষা দিয়ে দিন। বুয়েটে অাবেদন করার মত পয়েন্ট অাসলে তো ভালো। যদি বুয়েটে অাবেদন করার মত পয়েন্ট না অাসে তাহলে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে থাকুন। ইমপ্রুভমেন্ট দিয়েও বুয়েটে অাবেদন করা যায়। তাই আপনি ২০১৯ সালে বুয়েটে অাবেদন করার মত পয়েন্ট না পেলে ২০২০ সালে HSC ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিন। ধরুন অাপনি ২০১৯ সালে HSC পরীক্ষা না দিয়ে ২০২০ সালে HSC পরীক্ষা দিলেন। বিপদের কিন্তু কোন হাত-পা নাই। অসুস্থতা বা অন্য কোন কারণে ২০২০ সালের HSC রেজাল্ট খারাপ হয়ে গেলে ২০২০ সালেও বুয়েটে অাবেদন করতে পারবেন না। ফলে অযথা জীবন থেকে ১ টা বছর নষ্ট হয়ে যাবে। তাই আপনার প্রতি আমার শেষ পরামর্শ হল, ২০১৯ সালে HSC পরীক্ষা দিন। ২০১৯ সালে বুয়েটে অাবেদন না করার মত পয়েন্ট না অাসলে ২০২০ সালে HSC পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে বুয়েটে অাবেদন করুন।