কোনো বিক্রিয়ায় কার অধঃক্ষেপ পড়বে এটা কিভাবে বুঝবো? যেমনঃZn(NO3)2+2NAOH=Zn(OH)2+2NaNO3 এই বিক্রিয়ায় Zn(OH)2 এর অধঃক্ষেপ পড়ে তেমন আরোও নানা ধরনের বিক্রিয়ায় কার অধঃক্ষেপ পড়বে আর কার পড়বেনা তা কিভাবে বুঝবো।আমি দশম শ্রেণিতে পড়ি।
2814 views

1 Answers

আপনি যে বিক্রিয়াটি দিয়েছেন সেখানে ধাতুর লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন হয়।সবসময় মনে রাখবেন, ধাতুর লবণ + লঘু ক্ষার = ধাতব হাইড্রক্সাইড + লবণ। এই বিক্রিয়ায় সবসময় ধাতব হাইড্রক্সাইডই অধঃক্ষিপ্ত হয়।(লবণ কখনোই অধঃক্ষিপ্ত হয় না)।যেমনঃ CaCl2+2NAOH=Ca(OH)2+2NaCl.  AlCl3+3NaOH=Al(OH)3+3NaCl.  FeCl2+2NaOH=Fe(OH)2+2NaCl. এই সব বিক্রিয়ায় অধক্ষেপ হল ধাতব হাইড্রক্সাইডসমূহ।

2814 views

Related Questions