কোন কাজ শেখা ভাল হবে?
2 Answers
বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে গ্রাফিকস এবং ওয়েব ডেভেলোপিং এর ডিমান্ড সবচেয়ে বেশি। তবে ভালো ভাবে শিখতে পারলে যে কোন কাজেই সফল হওয়া সম্ভব।
ফ্রীল্যান্সিং এ সকল বিষয়ের ডিমান্ড রয়েছে। প্রত্যেকটা বিষয়ই মুল্যবান। আসোল কথা হলো আপনি আপনার বিষয়ে কতটুকু দক্ষ। অর্থাৎ আপনি যে বিষয়ই শিখেন না কেন আপনাকে সে বিষয়েই পুর্ণ দক্ষতা অর্জন করতে হবে। তবেই আপনি ফ্রীল্যান্সিং এ সফল হতে পারবেন।
এখন কথা হচ্ছে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ শিখবেন। এক্ষেত্রে পুরো বিষয়টি আপনার নিজের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি যে বিষয়টি বুঝতে পারবেন এবং করতে পারবেন বলে আপনার মনে হবে আপনি সেটাই শিখুন। এজন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন। ভিডিও গুলোর ডেমো দেখুন আর ভাবুন আপনি কোনটা পারবেন বা কোনটা শেখা আপনার জন্য সহজ হবে। তারপর বিষয়টি সিরিয়াস ভাবে শিখতে শুরু করে দিন।
ফ্রীল্যান্সিং সংক্রান্ত কিছু গ্রুপ রয়েছে ফেসবুকে। আপনি সেগুলো ফলো করুন। যেমন ২ টা গ্রুপঃ
Upwork Bangladesh Helpline
Fiverr Help Bangladesh
আপনি অন্তত এই দুটো গ্রুপ থেকেই অনেক কিছু জানতে পারবেন।
ধন্যাবাদ।