স্বপ্নে দেখলাম কবরবাসী কোন এক মহিলা প্রথমে আমার মা-কে কবর হতে সালাম দিলেন ও মা-কে নাম ধরে ডাকলেন। পরে আমাকেও কবর হতে ডাকলেন?

কবরটি আমার গ্রামের কোন এক মহিলার। কিন্তু মহিলাটি কে তা ঠিক মনে করতে পারছি না। স্বপ্নে দেখলাম, আমি আর আমার মা ঐ মহিলার কবরের পাশ দিয়ে যাচ্ছি। আর আলোচনাও হচ্ছিলো যে এই কবরের পাশ দিয়ে যেতে গেলে নাকি সালাম দেয়। ঠিক তখন-ই দেখলাম মহিলাটি করব হতে সালাম দিলো ও প্রথমে আমার মা-এর নাম ধরে ডাকলো। একটু পর কবর হতে মহিলাটি আমার নাম ধরেও ডাকলো। পরে দেখলাম ওনার কবরের পাশে কাটা ছিলো। অনেকটা ছোট জানালার মতো করে। ঐ জায়গা দিয়েই তিনি কবরের ভিতর থেকে ডাকছিলেন।  এই স্বপ্নের ইসলামী ব্যাখ্যা জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।
2738 views

1 Answers

এ ধরনের স্বপ্ন ইসলাম তথা দ্বীনের দিকে আহ্বান বোঝায়৷

2738 views Answered

Related Questions

Next steps