যে কোনো সময় সরকারি চাকরি ত্যাগ করা যাবে?

মনেকরুন, আমি কারারক্ষী পদে চাকরি পেলাম। তো, আমি যদি তারপর বিদেশ যেতে চাই, তাহলে যে কোনো সময় সরকারি চাকরি ছেড়ে আসতে পারবো অথবা ত্যাগ করতে পারবো? প্রশ্নটা খুভই গুরুত্বপূর্ণ। তাই সঠিক উত্তর দেওয়ার আহবান করছি। অগ্রিম ধন্যবাদ।
2715 views

2 Answers

চাকরি ছাড়ার সময় যা করবেন
মানবসম্পদ পরামর্শক রুবিনা খান চাকরি ছাড়ার আগে ও চাকরি ছাড়ার সময় যা যা খেয়াল রাখার কথা জানান—
* প্রায় প্রতিটি অফিসেই চাকরি ছাড়ার কয়েক দিন আগে মানবসম্পদ বিভাগকে অবহিত করার নিয়ম চালু থাকে। এ সময় মানবসম্পদ বিভাগ নতুন কর্মী নেওয়াসহ আপনার প্রাপ্য বেতন-বোনাসের হিসাব করার সুযোগ পায়।
* আপনার অর্জিত ছুটি আর বেতন-বোনাস-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এ সময় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আর মানবসম্পদ বিভাগকে অবহিত করুন।
* আর্থিক হিসাবনিকাশের দিকে খেয়াল রাখুন। বিল-বকেয়া কিংবা ছোটখাটো সব আর্থিক হিসাব মিটিয়ে ফেলুন।
* আপনার নামে অফিস থেকে বরাদ্দ হওয়া ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, গাড়ি-মোটরসাইকেল বা অন্যান্য যন্ত্রপাতি নির্দিষ্ট কর্মকর্তাকে বুঝিয়ে লিখিত ছাড়পত্র নিয়ে নেবেন।
* পুরোনো অফিস থেকে আপনার অব্যাহতিপত্র আর অভিজ্ঞতার সনদ মানবসম্পদ বিভাগ থেকে নিতে ভুলবেন না। হার্ভার্ড বিজনেস রিভিউ প্রকাশ করে, দায়িত্বশীল কর্মীরা কর্মস্থল বদলের সময় অব্যাহতিপত্র আর অভিজ্ঞতা সনদ নিতে ভুল করেন না। ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অভিজ্ঞতা সনদ বেশ গুরুত্বপূর্ণ সনদ হিসেবে বিবেচিত হয়।
* অফিসে ব্যবহৃত কম্পিউটার থেকে আপনার ব্যক্তিগত তথ্যাদি ও ফাইল মুছে ফেলুন। অন্য প্রয়োজনীয় ফাইলসমূহ দায়িত্বশীল কর্মকর্তাকে বুঝিয়ে দিন।

•* আপনার অফিসে ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন বস্তু যেমন বই, ছবির ফ্রেম, অ্যাকুরিয়াম কিংবা শখের কলমদানি, মগ, গ্লাস সরিয়ে ফেলুন। অফিসের লাইব্রেরি থেকে বই নিলে তা ফেরত দিন।
* চাকরি ছাড়ার শেষ দিন পর্যন্ত অফিসের নিয়মকানুনকে শ্রদ্ধা করুন। অধিকাংশ সময় দেখা যায়, চাকরি ছাড়ার ঘোষণা দিয়েই প্রায় ৬০ শতাংশ কর্মী পুরোনো কর্মস্থলে অসৌজন্য ও বিশৃঙ্খল আচরণ করেন।
* চাকরি ছাড়ার সময় অফিসের সহকর্মীদের সঙ্গে পুরোনো রাগ-অভিমান কাটিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করুন। সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পুরোনো সহকর্মীদের সঙ্গে আপনার ইতিবাচক সম্পর্ক বজায় রাখুন। •
* •সবশেষে, পুরোনো কর্মস্থলের সবাইকে ই-মেইলে কিংবা সরাসরি ধন্যবাদ জানিয়ে নতুন উদ্যমে নতুন কর্মস্থলে যোগদান করুন।  সূত্র

2715 views Answered

না। যে কোন সময় চাকরী ত্যাগ করা যাবেনা। আগে চাকরী ছাড়ার জন্য আবেদন করতে হবে। যদি আবেদন মঞ্জুর হয় তবেই চাকরী ছাড়তে পারবেন। মঞ্জুর না হলে ছাড়তে পারবেন না।

2715 views Answered

Related Questions

Next steps