ডায়াবেটিসের মাত্রা কত হলে বুঝব?
2 Answers
ডায়াবেটিসের সুগার পরিমাপ পদ্ধতি:
পি পি সুগারের ক্ষেত্রে দিনের মেজর বা প্রধান মিলের পর টেস্ট করাতে হয়।
যদি সকালে ভারী নাশতা করে দুপুরে হালকে টিফিন করার অভ্যাস থাকে, তাহলে নাশতার ২ ঘণ্টা পরে যে সুগার টেস্ট করা হবে, সেটাই পি পি সুগার। আর, যদি সকালে হালকা টিফিন করে দুপুরে ভারী খাবার খাওয়ার অভ্যাস থাকে, তাহলে তার ২ ঘণ্টা পরের টেস্টটা হবে পি পি সুগার। যদি ফাস্টিং সুগার টেস্ট বা খালি পেটে সুগারের পরিমাণ ৭ মিলি.মোল/লিটার এর বেশি থাকে এবং পি পি সুগার বা ভরা পেটে সুগারের পরিমাণ ১১.১ মিলি.মোল/লিটার এর বেশি থাকে, তাহলে ধরে নিতে হবে যে আপনার ডায়বেটিস মেলিটাস হয়েছে।
তবে আপনার বর্তমান সুগার পরিমাণ দেখে মনে হচ্ছে ডায়াবেটিস নেই।
রক্তে চিনির মাত্রা ৫.৮ এর চেয়ে কম হলে ধরে নিতে হবে একটুও ডায়াবেটিস নেই। কিন্তু যদি চিনির মাত্রা ৫.৮ এর বেশি অথচ ৭.৮ এর কম হয় তাহলে ডায়াবেটিস হওয়ার বেশ ঝুঁকি আছে। এটাকে বর্ডার লাইন ডায়াবেটিস বলা হয়। এছাড়া রক্তে যদি চিনির মাত্রা ৭.৮ এর বেশি হয়, তবে ডায়াবেটিসে আক্রান্ত বলে মনে করা যায়। এ হিসেবে আপনার ডায়াবেটিস নেই বলা যায়৷ আপনি এখন নিরাপদ আছেন৷