শামুকের উপদ্রব?

৫/৬ মাস ধরে হঠাৎ গ্রামের বাড়িতে শামুক দেখা দিচ্ছে তাও একটা দুইটা না।সব জায়গায়।বাড়ির বাইরে দেওয়ালে ভর্তি থাকে। গাছের সাথে।খুব বেশি।কিন্তু আগে এমনটা ছিলো না।বলতে গেলে শামুক দেখায় যেত না। এখন যেদিকেই দেখি শুধু শামুক।রাস্তায় হাটার সময়ও পায়ের নিচে পড়ে। আমাদের বাড়ির সীমানার মধ্যে।কিন্তু হঠাৎ এমন হওয়ার কারণ কি?? আগে তো দেওয়ালে শামুক দেখতেই পেতাম না।এখন বাড়ির চারদিকে দেওয়ালে পূর্ণ। কারণ এবং দূরীকিরণের উপায় কি??
2581 views

1 Answers

পুকুরই যেহেতু শামুকের উৎস, তাই সেখানে কিছু ব্লাক কার্প মাছ ও  (দেশীয় মাছ যেমন :) কৈ, শিং, মাগুর, ট্যাংরা, টাকি ও শোল ছেড়ে দিতে পারেন। তাতে শামুকের উপদ্রব কমবে। আর ঘর-বাড়ীর শামুক তাড়াতে লবন (আমরা যেটা খাই) ব্যবহার করতে পারেন। তাছাড়া তাদের চলার পথে বিষাক্ত পদার্থ ছড়িয়ে দিয়েও দমন করা যায়। অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেমন কপার সালফেট (তুঁতে) করেও আপনি তাদের উপদ্রব কমাতে পারবেন।

আশাকরি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।


2581 views Answered

Next steps