2 Answers

ওহমের সূত্রের মাধ্যমে সরাসরি যে সমস্ত নেটওয়ার্ক এর সমাধান সম্ভব হয় না সেই সমস্ত নেটওয়ার্কের সমাধান কার্শফের সূত্রের মাধ্যমে করা সম্ভব। কার্শফের দুটি সূত্র রয়েছেঃ


কার্শফের কারেন্ট সূত্র(KCL)

কার্শফের ভোল্টেজ সূত্র(KVL)

১। কার্শফের কারেন্ট সূত্রঃ 


কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগানিতিক যোগফল শূন্য অথবা কোন বিন্দুতে আগত কারেন্ট =image image নির্গত কারেন্ট।




চিত্র হতে, ∑ I = 0


I1 – I2 – I3 + I4 + I5 = 0


২। কার্শফের ভোল্টেজ সূত্রঃ


কোন বদ্ধ বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ই,এম,এফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগানিতিক যোগফল শূন্য।




চিত্র হতে,  v1 + v2 + v3 – v4 = 0

2874 views Answered

Gustav Robert Kirchhoff একজন জার্মান পদার্থবিদ যিনি মৌলিক বৈদ্যুতিক সার্কিট সম্পর্কিত প্রাথমিক জ্ঞান, বর্ণালিবীক্ষণ যন্ত্র এবং উত্তপ্ত কৃষ্ণবস্তু বস্তুর বিকিরণ এবং নির্গমন ক্ষেত্রে অবদান রাখেন। তাৱ সূত্ৰগুলোই কার্শফেৱ সূত্ৰ নামে পৱিচিত ।

2874 views Answered

Related Questions

Next steps