ডিপ্লোমা ভর্তি বাতিলে কলেজ কতৃপক্ষ আমাকে সাহায্য করতে পারবে না বলেছে.....?
2 Answers
এটা হল আপনার বর্তমান কলেজের স্যারের বাহানা। উনি চাচ্ছেন না যে আপনি চলে যান। এতে ওনার লস হবে। আপনি ভর্তি বাতিল করতে পারবেন। আপনার এলাকার কোন নেতা টাইপের কাওকে নিয়ে যান কাজ হয়ে যাবে। অথবা সরাসরি আগারগাঁও এসে বোর্ড থেকে কাগজপত্র তুলে নিয়ে যেতে পারবেন। আর বোর্ড এ আপনার অধ্যক্ষ এর নামে একটা অভিযোগপত্র দিয়ে যাবেন। তারপর দেখবেন অধ্যাক্ষ আপনাকে বাবা বাবা বলে কাগজপত্র দিয়ে দিবে।
প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে তারা বলে দেয় যে যদি তুমি রেজিস্ট্রেশন এর আগে ভর্তি বাতিল কর তবে তোমাকে ১ম সেমিস্টার এর সকল টাকা পরিশোধ করতে হবে আর যদি রেজিস্ট্রেশন এর পর ভর্তি বাতিল কর তবে ২০-৩০ হাজার টাকা দিয়ে ভর্তি বাতিল করতে হবে। ভাই বোর্ডে কোন রকম কাগজ পাঠানো হয় না শুধু মার্কশিট এর নাম, GPA, ইত্যাদি পাঠানো হয়।। প্রাইভেট পলিটেকনিক এ ভর্তি বাতিল করতে হলে কিছু টাকা দিতে হবে।। আর যদি টাকা না দেন তবে আপনাকে ঘোরাইতেই থাকবে। আজকে হবেনা কালকে আসেন,, আজকে হবে না ৭ দিন পর আসেন ইত্যাদি ইত্যাদি। । আর ভুলেও থানায় যাবেন না তখন আরো বড় বিপদে পরে যাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy