পাসপোর্ট ২য় বারের মত নাম ও বয়স পরিবর্তন করার কি কোন উপায় রয়েছে?
আমি প্রথমে আমার সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে আমার পাসপোর্ট করেছিলাম। কিন্তু আমার এক আত্মীয় বাহরাইন ভিসিট ভিসায় নিবে বলে আমি পাসপোর্ট এর নাম ও বয়স পরিবর্তন করি। কিন্তু আমার বাহরাইন যাওয়া হয় নি তাই এখন বিদেশে পড়াশোনা করতে যেতে চাই। এক্ষেত্রে আমার আমার পাসপোর্ট আমার শিক্ষাগত সনদপত্রগুলোর সাথে মিল থাকতে হবে। তাই আমি আবার পুনরায় পাসপোর্ট আগের মত করতে চাচ্ছি,,,কিন্তু পারছি না। আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়েছি কিন্তু তারা আমায় ফিরিয়ে দিয়েছে । এখন আমি কি করবো এই পাসপোর্ট এর জন্য আমার ক্যারিয়ার নষ্ট হওয়ার পথে। একটু সাহায্য করুন তথ্য দিয়ে।
2635 views