ছোট থেকে ভূতের গল্প পড়তে পড়তে অনেকেই কোনও গা ছমছমে জায়গার কথা শুনলে বেশিমাত্রায় আগ্রহ প্রকাশ করেন। আবার অনেকের ধারণা ভূত বলে কিছু নেই, গোটাটাই দুর্বল মনের ভ্রান্ত ধারণা। যাঁরা এমন ধারণা পোষণ করেন তাদের জানা দরকার, সারা বিশ্বে মোট ৩০০ টিরও বেশি সমাধিক্ষেত্র রয়েছে যেগুলি অদ্ভুতুড়ে ও গা ছমছমে। এর প্রায় সবকটিই নিয়েই নানা অদ্ভুত গল্প রয়েছে। এখানে সবকটি সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব নয়। তবে বেছে নিয়ে সেরা দশটি জায়গা সম্পর্কে তথ্য দেওয়া হল। এই জায়গাগুলোতে গেলে ভৌতিক জগত সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে। তবে তার আগে দেখে নিন-
বার্বাডোজের এই গা ছমছমে সমাধিক্ষেত্রটি অত্যন্ত পরিচিত। বলা হয়, এর ভিতরের কফিনগুলি চলাফেরা করে। প্রতিবার ভল্ট খুললেই দেখা যায়, আগের বারের চেয়ে কফিনগুলি সরে গিয়েছে।
গা ছমছমে যে কটি সমাধিস্থল রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়ের এই জায়গাটি। চারিদিকে কঙ্কালের মুণ্ডের মাঝে যেকারও মাথা ঘুরিয়ে যেতে পারে। বলা হয়, এখানে ৬০ লক্ষ মানুষকে সমাধিস্থ করা হয়েছে।
বুয়েনস আইরেসের এই সমাধিক্ষেত্রটি দেখতে খুবই সুন্দর। তবে একইসঙ্গে এটি খুবই গা ছমছমে। বলা হয়, এখানে রুফিনা ক্যামবাসেরেস নামে একটি কমবয়সী মেয়েকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই ভূতুড়ে হয়ে উঠেছে এই বাড়িটি।
কায়রোর এই সমাধিক্ষেত্রটিও একইরকম গা ছমছমে। গুহার মতো দেখতে এই জায়গাটি নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কঙ্কালের সারি। রাতের বেলা এখানে যাওয়া মানে বিপদ ডেকে আনা।
ভারতে যদি কখনও গা ছমছমে পরিবেশ অনুভব করতে চান তাহলে এখানে যেতে পারেন। আহমেদাবাদের এই রেস্তরাঁর ভিতরেই রয়েছে কফিনে মোড়া দেহ। যা দেখে মনে হবে ভূতের সঙ্গে ডিনার সারছেন আপনি।
প্রাগে অবস্থিত এই কবরখানাটি যথেষ্ট গা ছমছমে। বলা হয়, এখানে লক্ষাধিক মানুষকে সমাধিস্থ করা হয়েছে। গা ছমছমে ব্যাপার রয়েছে, কারণ, এখানে নাকি একজনের উপর আর একজনের দেহ চাপিয়ে কবর দেওয়া রয়েছে। ফলে আত্মার আনাগোনা অব্যাহত এখানে।