1 Answers
বর্তমানে প্রায় আড়াই লক্ষেরও অধিক এমন সাইট আছে যারা প্রতিজ্ঞা করে নিশ্চিত উপার্জনের , এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখি যে মাত্র ১ ঘন্টা কাজ করে ১০০-৫০০ টাকা আয় করুন ইত্যাদি। কিন্তু খুবই বেদনাদায়ক বিষয় হলেও সত্য এই যে, এগুলো প্রায় সবগুলোই ভুয়া, হয়তো তাদের মার্কেটিং এর জন্য কিছু ব্যাক্তিকে প্রথমের দিকে টাকা দিবে কিন্তু নিয়মিত টাকা পাওয়ার কল্পনা করা বোকামি ছাড়া আর কিছুই না। আউটসোর্সিং এর জগৎটা যেমন অনেকের জীবনে সুফল বয়ে আনে, তেমনি অনেককে ধ্বংসও করে। আমি বিগত ৯ বছর যাবৎ আউটসোর্সিং মার্কেট প্লেসে আছি, এবং আশা করি এই সেক্টর সম্পর্কে খুব ভালো ধারণা আমার আছে। এর পাশাপাশি আবার অনেকে ফ্রিল্যান্সিং , আউটসোর্সিং এর কোচিং খুলে ৪০-৬০ হাজার টাকা উপার্জনের গ্যারান্টি দেয়। ভাই একবার চিন্তা করে দেখুন যদি কেউ ৪০-৬০ হাজার টাকা উপার্জন করতে পারে , সে কি মাত্র ৫-৬ হাজার টাকার জন্য কোচিং সেন্টার খুলবে, অথবা তার উপার্জনের গোপন তথ্য সে আপনার সাথে শেয়ার করবে..? এগুলো সবই ভন্ডামী ছাড়া আর কিছু না। তাই সত্যিকারের উপার্জন করতে হলে নিয়মিত পড়ালেখা করুন এবং চাকুরীর চেষ্টা করুন। যদি শিক্ষাগত যোগ্যতা কম হয়, তাহলে কিছু টাকা যোগাড় করে একটি ব্যাবসা সংগঠনের চেষ্টা করুন (যেমনঃ দোকান, পন্য বিক্রয় ইত্যাদি)। আপনার মূল্যবান সময় নষ্ট করিয়েন না। আমি ৯ বছর যাবৎ কাজ করার পরে এখন একটি ব্যাবসা করছি, এবং পাশাপাশি চাকুরী খুঁজছি। তবে হয়তো আর চাকুরী করতে হবে না। কারণ আমার ব্যাবসা দাড়িয়ে গেছে। আর যেকোন বিষয় জানতে bissoy.com এর সাথেই থাকুন। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy