1 Answers
মস্কো স্টেট ইউনিভার্সিটির গবেষক ইয়েলেনা তেমেরেভা বলেন, সকল প্রাণীর সাধারণ পূর্বপুরুষ ছিল দ্বিবাহু বিশিষ্ট প্রাণী। মানুষও তাদের অর্ন্তভুক্ত। এই গবেষক ‘ব্রাঙ্কোপড’ গোত্রের সবচেয়ে পুরনো প্রাণীটিকে আবিষ্কার করেছেন যার নাম ‘লিঙ্গুয়েলা’।
লিঙ্গুয়েলা গোত্রের প্রাণী ৬০০ মিলিয়ন বছর আগে দুই পাশে কর্ষিকা রয়েছে এমন প্রাণীর অর্ন্তভুক্ত ছিলেন। এদের দেহে ‘লফোফোর’ নামে বিশেষ এক অঙ্গ ছিল যা কর্ষিকা দুটো ধারণ করতো। তবে এর আগের নানা ধরনের গবেষণাপত্রে জানানো হয়েছে যে, লফোফোর গোত্রের কোনো প্রাণী নেই।
এসব বিষয় প্রমাণ করতে ইয়েলেনা ইমিউনোসাইটোকেমিস্ট্রি, লেজার কনফোকাল মাইক্রোস্কোপি, ত্রিমাত্রিক রিকনস্ট্রাকশন এবং ট্র্যান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কপি পদ্ধির সহায়তা নেন।
তার গবেষণায় প্রমাণ মেলে যে, লোফোফোর গোত্রের প্রাণীরা এক সময় পৃথিবীতে ছিল। আর এদের পূর্বপুরুষ একটাই। আর সেই পূর্বপুরুষের বিশেষ অঙ্গ লোফোফোর এবং তাতে দুটো কর্ষিকা ছিল।
তার এই গবেষণাকে সূত্র ধরে এগিয়ে গেলে প্রাণীবিজ্ঞানের অনেক কিছুই হয়তো বদলে যাবে। বৈজ্ঞানিক জার্নাল ‘পিএলওএস ওয়ান’-এ তা প্রকাশিত হয়েছে। সূত্র : স্পুটনিক নিউজ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy