মানবিক শাখায় কোন কোন বিষয়ে কলেজ পড়লে ভালো ফলাফল করা সহজ?

আমি মাদ্রাসায় পড়ি। কিন্তু পাশাপাশি কলেজের পড়াও পড়তে চাই। এজন্য আমি মানবিক শাখায় ভর্তি হব ভাবছি। এস এস সি তে বিজ্ঞান শাখায় ছিলাম। এখন মানবিক এ কোন কোন বিষয় গুলি নিয়ে পড়লে একটু সহজে ভালো ফলাফল পাওয়া যাবে? মাদ্রাসায় পড়ায় এখানে খুব বেশি সময় ব্যয় করতে পারব না। তাই কোন কোন বিষয় পছন্দ করব ও অপশনাল সাবজেক্ট নিব? একটু বিস্তারিত বলবেন।
4051 views

3 Answers

আপনি বাধ্যতামূলক বাদে পৌরনীতি,সমাজকর্ম,ভূগোল/মনোবিজ্ঞান(যেহেতু এটা জীববিজ্ঞানের সাথে সস্পর্ক তাই সহজে বুঝবেন) চতুর্থ বিষয়- কৃষি/ইসলামের ইতিহাস

4051 views Answered

মানবিকের যে চারটি বিষয় নিতে হয় তারজন্য নিচে দেয়া চারটি বিষয় অনেকটা সহজ হবে। ১.পৌরনীতি ও সুশাসন। ২.ইতিহাস। ৩.সমাজবিজ্ঞান। ৪.কৃষিশিক্ষা/ইসলাম শিক্ষা।(অপশনাল) আপনি যেহেতু মাদ্রাসায় পড়েছেন তাই আপনার জন্য ইসলাম শিক্ষা সহজ হবে।তাই অপশনাল হিসেবে এটাই নিতে পারেন।

4051 views Answered

মানবিক বিভাগে অর্থনীতি ও যুক্তি বিদ্যা বাদে সকল বিষয়ই মোটামুটি সহজ। তাই আপনি এই দুই বিষয় বাদ দিয়ে যেকোনো তিন বিষয় নিতে পারেন। এবং অপশনাল বিষয় হিসেবে কৃষি শিক্ষা নিতে পারেন।

4051 views Answered

Related Questions

Next steps