এখানে কারও symphony d54J ফোন আছে।কেমন ফোনটি?
6 Answers
ফোনটি দেখতে শুনতে ভালো। প্রথম প্রথম ভালোই চার্জ থাকে। কিন্তু পরে চার্জের স্থায়ীত্ব কমে যায়। যেটা খুব বিরক্তিকর। তাই আমি সাজেস্ট করবো এটা কিনবেন না। কারণ এই ফোন আমিও ব্যবহার করেছি
আমি নিজেই symphony d54i ফোন ব্যবহার করি। তাই আমার কাছে ফোনটি ভালো লাগে। তবে চার্জ একটু কম যাবে যেহেতু ব্যাটারি ১০০০ অ্যাম্পিয়ার। এছাড়া কিছু জাভা গেম সার্পোট করে না ।এ ছাড়া এই ফোনটি ভালো সার্ভিস দেয়
আমি SYMPHONY D55i ফোনটি ব্যবহার করছি । এখন উত্তরটি দিলাম সেটিও এই ফোন দিয়েই । এই ফোনটি আমার কাছে খুবই পছন্দনীয় । কারনঃ এর বিশেষ কিছু দিক আমার কাছে খুবই ভালো লেগেছে । যেমনঃ এই ফোনের ফোন মেমরি ২.৪ এমবি । ফোনের ব্যাটারি ১০০০ অ্যাম্পিয়ার হলেও দীর্ঘ সময় চার্জ থাকে । সাধারন ভাবে চালালে ২ দিনেরও বেশি চার্জ থাকে । এই ফোনে জাভা গেম সফটওয়্যার সাপোর্ট করে । কিন্তু সবগুলো নয় । ফোনটির সাহায্যে লাইট ফেসবুক চালানো যায় । এই ফোনটিতে ফেসবুক লাইট চালাতে শুধু সোস্যাল এমবি হলেই হবে । ওপেরা মিনি আছে । খুব ভালো ইন্টারনেট চলে । একসাথে ৩টি জিনিস ডাউনলোড দেওয়া যায় । সেটা ভিডিও অডিও যা কিছু হতে পারে । এছাড়াও ফোনটি দেখতেও অসাধারন । বাটনগুলো গুলো D54i এর থেকে অনেক ভালো । এছাড়াও আরো অনেক কিছু ভালো ফিচার আছে যা ব্যবহার না করলে বুঝতে পারবেন না । এই ফোনটি বর্তমান বাজার মূল্য ১২৫০ টাকা । আপনার এলাকায় কম দামেও পেতে পারেন । তবে এর চেয়ে বেশি নয় । আশাকরি ফোনটি আপনার ভালো লাগবে । ফোনটি নিতে পারেন আপনি ।
ফোনটি খুবই ভাল । বেশ কয়েকটা ফিচার আছে । opera,facebook,voice change,battery saver ,java.. গোল্ডেন কালার ফোনটি খুবই চমৎকার । তবে জাভা সাপোর্টে একটু ঝামেলা আছে । জাভা গেম এবং এ্যাপ সাপর্ট সুবিদার জন্য নিতে চাইলে D54i,d55i এই ফোন গুলা নিন।
Symphony D54i ফোনটি অনেক স্লিম এবং সুন্দর। অডিও সাউন্ড খুব বেশি নয়। অটো কল রেকডিং নেই, তবে কল করার পর মেনু থেকে রেকডিং অপশন আছে। এটি জাভা ফোন। এর ডিফল্ট যে অপেরা ব্রাউজার আছে এটি অনেক ভালো। প্রায় ৯০% জাভা অ্যাপস সাপোর্ট করে না। তবে এত .vxp ফাইল সাপোর্ট করে। যাই হোক ফোনটি আমার কাছে অনেক সুন্দর লাগে।