বইয়ের তালিকা?

আমি মানবিক শাখার একাদ্বশ শ্রেনীর মোট বিষয় কয়টি এবং কি কি তা জানতে চাই আবশ্যিক এবং ঐচ্ছিকসহ । আর বইগুলো কিনতে কেমন টাকা লাগতে পারে প্লিজ জানাবেন...।
2834 views

2 Answers

মানবিকে মোট ৭টি বিষয় ICT বাদে প্রতিটির ২য় পত্র রয়েছে। *বাংলা ,ইংরেজি,ICT,অর্থনীতি,ভুগোল,সমাজকর্ম/পৌরনীতি এবং চতুর্থ বিষয় মনোবিজ্ঞান/কৃষি নিতে পারেন ***বই কিনতে মোট ১ থেকে দেড় হাজার টাকা লাগতে পারে

2834 views Answered

একাদশ শ্রেণীর মানবিক বিভাগের বই সমূহ হচ্ছে - # বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তিনটি বিষয় যে কোন বিভাগের জন্য আবশ্যিক বিষয়। আর মানবিক বিভাগের বিষয় সমূহ হচ্ছে - # অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, সমাজ বিজ্ঞান. সমাজ কর্ম, সমাজ কল্যাণ, ইতিহাস,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, যুক্তি বিদ্যা,ভূগোল ইত্যাদি বিষয় থেকে যে কোন তিনটি বিষয় নিতে হবে। এবং ঐচ্ছিক বিষয় সমূহ হচ্ছে - # কৃষি শিক্ষা, অর্থনীতি,যুক্তি বিদ্যা ইত্যাদি। এখান থেকে যে কোন একটি বিষয় নিতে হবে। তবে যুক্তি বিদ্যা বা অর্থনীতি আবশ্যিক বিষয় হিসেবে নিয়ে থাকলে ঐচ্ছিক বিষয় হিসেবে এই বিষয় গুলো বাদ দিয়ে অন্য যে কোন একটি বিষয় নিতে হবে। আর আপনি যে কলেজে ভর্তি হবেন ঐ কলেজে যে যে বিষয় পড়ানো হয় তার মধ্যে থেকেই আপনাকে বিষয় পছন্দ করতে হবে।আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় নিয়ে আপনার সর্বমোট বিষয় হবে সাতটি।

2834 views Answered

Next steps