LTE কী?
2 Answers
LTE (Long Term Evolution) > এই নেটওয়ার্ক 3G এর চেয়ে এত বেশী স্পীডের যে সবাই একে 4G হিসেই বিবেচনা করত। এবং এখনো নেটওয়ার্ক অপারেটর এবং মোবাইল কোম্পানি 4G নামে প্রচার করে। তবে 4G এর স্ট্যান্ডার্ড যখন ঠিক হয় তখন দেখা যায় তা এর স্পীড এর চেয়ে বেশী তাই একে পরে 3.9G বা Pre 4G ও বলা হয়।
LTE (লং টার্ম ইভোলিউশন) অথবা 4 জি LTE
একটি অত্যন্ত দ্রুত গতির বেতার তথ্য স্থানান্তর প্রযুক্তি (300Mbps পর্যন্ত) এবং যা মোবাইল / বেতার টেলিযোগাযোগ এর মধ্যে সর্বাধুনিক। এটি (এজ) জিএসএম ও HSPA প্রযুক্তি থেকে সংস্কৃত ও উন্নতিকৃত এবং বেতারের মাধ্যমে মাল্টি-কোর ডাটা স্থানান্তর করতে সক্ষম। LTE অন্যান্য সুবিধার মাঝে রয়েছে এর গতিশীলতা। রিসিভার বা ট্রান্সমিটার যখন উচ্চ গতিতে চলন্ত (500Km/hour পর্যন্ত), LTE তখনও পুরোপুরি কাজ করতে সক্ষম।