1 Answers
সাফা কবির , বলা যায় এই সময়ের সম্ভাবনাময় মডেল কিংবা অভিনেত্রীদের একজন। রাহাত রহমানের নির্দেশনায় ‘প্রাণ পিনাট বার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মূলত আলোচনায় আসেন তিনি। এই বিজ্ঞাপনের ‘ফেসবুকিং পারেনা’সংলাপটি সাফা কবিরের কন্ঠে বেশ জনপ্রিয়তা পায়। তবে সাফা কবির প্রথম বিজ্ঞাপনে মডেল হন আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেলের বিজ্ঞাপনে। সর্বশেষ তিনি অমিতাভ রেজার নির্দেশনায় ‘প্যারাসুট’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন গত বছরের শেষ দিকে। এরপর আর নতুন কোন কিজ্ঞাপনে না দেখা গেলেও সাফা কবির এখন টিভি নাটকে বেশি সময় দিচ্ছেন। মিডিয়াতে সাফা কবিরের আগমন বিজ্ঞাপন নির্মিতা আদনান আল রাজীবের হাত ধরে। তারই নির্দেশনায় সাফা প্রথম অভিনয় করেন ‘এট এইটিন অলটাইম দৌড়ের উপর ’ নাটকে। এরপর তিনি আতিক জামান পরিচালিত ‘একা মেয়ে ’ নাটকে অভিনয় করেন। দুটি নাটকেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো। এরপর সাফা কবির আরো অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ তিনি রেদওয়ান রনির পরিচালনায় ‘ভালোবাসা ১০১’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন। কেমন লাগছে মিডিয়ার কাজ, জবাবেব সাফা কবির বলেন , ‘ অনেক ভালোলাগছে। ভালো কাজের রেসপন্স প্রতিমুহুর্তে পাচ্ছি এটা ভীষণ ভালোলাগার। আমি মূলত অভিনয় বেশি এনজয় করি। তবে মডেলিংটাও বেশ ভালোলাগে। নিজেকে দুটো মাধ্যমেই প্রতিষ্ঠিত করতে চাই। চাই সবার সহযোগিতা।’সাফা কবিরের যখন জন্ম হয় তখন তার বাবা হূমায়ুন কবির সবজু ব্যবসার কাজে রাশিয়ায় ছিলেন। যে কারণে তার দাদা সাফা’র আসল নাম রেখেছিলেন আনাটনী কেলি। তবে মিডিয়াতে তিনি সাফা কবির নামেই পরিচিত। ২৯ আগস্ট জন্ম নেয়া সাফা কবির পড়ছেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে সেকেন্ড সেমিস্টারে। [collected ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy