1 Answers
প্রাইমারি-২১০২ দোয়েলের সবচেয়ে বেসিক ল্যাপটপটির মডেল প্রাইমারি-২১০২। এতে রয়েছে ১০.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, যার রেজুল্যুশন ১০২৪*৬০০ পিক্সেল। ৮০০ মেগাহার্জের প্রসেসরের পাশাপাশি রয়েছে ৫১ মেগাপাইট র্যাম, ১৬ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ।ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি, ল্যানসহ সব ধরনের কানেক্টিভিটি রয়েছে। ১৮০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি কাজ চলার মতো ব্যাকআপ দেবে।সম্প্রতি মূল্যহ্রাসের পর ল্যাপটপটি পাওয়া যাচ্ছে পাঁচ হাজার টাকায়।বেসিক-০৭০৩ এর চেয়ে কিছুটা অ্যাডভান্সড মডেল বেসিক-০৭০৩। স্ক্রিন সাইজ প্রাইমারির সমান হলেও এতে ব্যবহার করা হয়েছে উন্নত ইন্টেল অ্যাটম প্রসেসর ও ইন্টেল ন্যানো চিপসেট।এর র্যাম ১ গিগাবাইট ও বিল্ট-ইন গ্রাফিক্স ২৫৬ মেগাবাইট। ২৫০ গিগাবাইটের ইন্টারনাল হার্ডডিস্ক রয়েছে। আরও আছে ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম। সন্তোষজনক সময় ব্যাকআপ দেবে ৪৪০০ অ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি। এছাড়া সব ধরনের কানেক্টিভিটি সুবিধা রয়েছে।কালো, মেরুন ও সিলভার রঙে এটি পাওয়া যাচ্ছ। এর হ্রাসকৃত মূল্য ১৩ হাজার ৩০০ টাকা।স্ট্যান্ডার্ড-২৬০৩ বেশিরভাগ ইউজারের জন্য আদর্শ মডেল স্ট্যান্ডার্ড-২৬০৩। এর স্ক্রিন সাইজ ১২.১ ইঞ্চি, রেজুল্যুশন ১৩৬৬*৭৬৮ মেগাপিক্সেল। প্রসেসর বেসিকের মতো, তবে র্যাম ২ গিগাবাইট। হার্ডডিস্ক ৩২০ জিবি। ওয়েবক্যাম ও ব্লুটুথ, ওয়াইফাইসহ সব ধরনের কানেক্টিভিটি আছে। একটি ডিভিডি রাইটারও আছে।এটি এখন পাওয়া যাচ্ছে ১৪ হাজার টাকায়।অ্যাডভান্সড-১৬১২ই ডেল বা এইচপির মত মূল ধারার কোম্পানিগুলোর ল্যাপটপের সাথে পাল্লা দেওয়ার উপযোগী মডেল দোয়েল অ্যাডভান্সড-১৬১২ই। এতে ২.১০ গিগাহার্জ ইন্টেল পেন্টিয়াম প্রসেসর ও এইচএম ৬৫ এক্সপ্রেস চিপসেট ব্যবহার করা হয়েছে। র্যাম ২ গিগাবাইট। হার্ডডিস্ক ৩২০ গিগাবাইট।ব্লুটুথ ৩.০, ওয়াইফাই, ইউএসবি, ল্যানসহ সব কানেক্টিভিটি রয়েছে। আরও আছে ডিভিডি রাইটার ও ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম। এর স্ক্রিন ১৪ ইঞ্চি, অর্থাৎ এই সিরিজের সবচেয়ে বড় স্ক্রিন।এ মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ২০ হাজার টাকায়।অ্যাডভান্সড ১৬১২আইথ্রি দোয়েলের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ অ্যাডভান্সড ১৬১২আইথ্রি। এতে রয়েছে ২.৩ গিয়াহার্জ ক্লকস্পিডের ইন্টেল কোর আইথ্রি-২৩৫০এম প্রসেসর ও ৪ গিগাবাইট র্যাম। ইন্টেল ৩০০০ মডেলের ইন্টারনাল গ্রাফিক্স আছে। হার্ডডিস্ক ৫০ গিগাবাইট। তিনটি ইউএসবি ২.০ পোর্টসহ বিস্তৃত কানেক্টিভিটি ফিচার রয়েছে।এ ছাড়া আছে ১.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও ডিভিডি রাইটার। ব্যাটারি ৪৪০০ অ্যাম্পিয়ার।দোয়েলের একটি ইউএসবি মাউস ও ৮ গিগাবাইট পেনড্রাইভ এর সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে। বর্তমানে ল্যাপটপটির দাম ২১ হাজার টাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy