আমাকে ইংরেজি শেখার জন্য সুন্দর করে কিছু tips দিন?

আমি এবার class 11 তে পড়ব। তবে আমি english এ অনেক দূর্বল। আমি english (grammer+spoking) এ শতভাগ সফলতা অর্জন করতে চাই। এজন্য আমাকে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে?
3072 views

3 Answers

▶ইংরেজি ভাষায় দক্ষ হতে চাইলে নিজের ইচ্ছা ও চেষ্টাই সবচেয়ে জরুরি। জেনে নিন প্রয়োজনীয় কয়েকটি টিপস- • ইংরেজি সিনেমা দেখুন নিয়মিত। সাব-টাইটেলসহ দেখতে পারলে সবচেয়ে ভালো হয়। • প্রচুর পরিমাণে ইংরেজি বই পড়ার কোনও বিকল্প নেই। শুরুতে অস্বস্তি বোধ হতে পারে। ডিকশনারি অথবা স্মার্ট ফোনের ট্রান্সলেটর অ্যাপস হাতের কাছে নিয়ে বসুন বই পড়ার সময়। প্রথম দিকে ধীরে ধীরে পড়তে শুরু করুন। একসময় অভ্যস্ত হয়ে যাবেন। বাড়বে শব্দ ভাণ্ডারও। • এখন সবার কাছেই স্মার্ট ফোন অথবা ট্যাব থাকে। এগুলো ব্যবহার করেও বাড়াতে পারেন ইংরেজি জ্ঞান। বিভিন্ন ইংরেজি ব্লগ ও আর্টিকেল পড়ুন। ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য নানা ধরনের পরামর্শও পেয়ে যাবেন ইন্টারনেটে। • হাতের কাছে থাকা বাংলা পত্রিকার বদলে বেছে নিন ইংরেজি পত্রিকা। মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। ছবির ক্যাপশনগুলো খেয়াল করুন ভালোমতো। • ইংরেজিতে দক্ষ হতে চাইলে শব্দ ভাণ্ডার বাড়ানোর কোনও বিকল্প নেই। প্রতিদিন নিয়ম করে কয়েকটি নতুন শব্দ শেখার চেষ্টা করুন। নোটবুকে লিখে রাখতে পারেন নতুন শেখা শব্দগুলো। • ইংরেজি সংবাদপত্র পড়ুন ও রেডিও এবং টেলিভিশনে ইংরেজি সংবাদ শোনার অভ্যাস করুন। • লাইব্রেরিতে বসে বন্ধুরা মিলে ইংরেজি বই নিয়ে আলাপ করতে পারেন। বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে পারেন ইংরেজিতে। এতে ইংরেজি ভাষা ব্যবহারে স্বতঃস্ফূর্ততা আসবে।

3072 views Answered

কিছু উপদেশ:


১।ইংরেজি বই পড়ুন।


২।ইংরেজি সিনেমা দেখুন।


৩।Listening,Speaking,Writing,Reading এই ৪ টি দক্ষতা অর্জন করুন।


৪।সবার সাথে ইংরেজি বলার চেষ্টা করুন।


৫।প্রথমত ইংরেজি কোন খেলা নয়,  তাই চেষ্টা করতে হবে। ১ম দিন করে আবার পরে করবো বললে কখনো শিখতে পারবেন নাহ।নিয়মিত চর্চা করতে হবে।


এছাড়া Facebook এ "Practice English" নামক একটি গ্রুপে  জয়েন হতে পারেন। ভালো চর্চা হবে

3072 views Answered

ইংরেজি শেখার প্রথম শর্ত আপনাকে ভকেবুলারিতে সমৃদ্ধ হতে হবে । তাই প্রতিদিন নতুন নতুন ইংরেজি শব্দ শিখতে হবে। আর গ্রামার এর জন্য প্রতিদিন রুলস গুলো ফলো করা উচিত। আপনি ইংরেজি শিখতে জিরো থেকে হিরো বইটি ফলো করতে পারেন

3072 views Answered

Related Questions

Next steps