২০১৮ সালে কলেজে ভর্তি প্রসঙ্গে?
কলেজে আবেদন করার ক্ষেত্রে যখন কয়েকটা কলেজ চয়েস দেওয়া হয় তখন সেই চয়েস এর ভিত্তিতে কিভাবে সিলেকশন করে?
2 Answers
না ভাই, আগে আবেদন করলে আগে পাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা যাচাই-বাছাই হয় কার কত গ্রেড পয়েন্ট আছে তারপর দেখা হয় নম্বার কত আছে ,এভাবে যার রেজাল্ট ভালো সে যত তারিখেই আবেদন করুক না কেনো chance সেই পাবে।
অগ্রাধিকার আগে বা পরের আবেদনের ভিত্তিতে দেয়া হয়না। আপনি যে কলেজকে ১ম পছন্দতালিকায় রেখেছেন সেটায় চান্স না পেলে ২য় টায়, ২য় টায় না হলে ৩য় টায় এভাবে আপনার পছন্দতালিকার যেকোনো ১ টি কলেজে ভর্তির জন্য মনোনীত হবেন। মনে করেন, 'A' কলেজের বিজ্ঞান শাখায় আসন সংখ্যা ২০০ জন সেখানে ১৩-২৪ তারিখের মধ্যে ৩০০ জন আবেদন করেছে এই ৩০০ জনের মধ্যে যে ২০০ জনের জিপিএ বেশি তারাই চান্স পাবে। আর এ কাজটা কলেজ করে না। অনলাইনের মাধ্যমে সব কাজ হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy