1 Answers

সাইলেজ কাকে বলে :- টনকে টন ঘাস, খড়, ভুট্টার গাছকে ক্ষেত থেকে কেটে এনে ছোট ছোট পিছ করে একটা নির্দিস্ট স্থানে যেখানে জমিয়ে কয়েক মাস ধরে খাওয়ানোর পদ্ধতি সাইলেজ প্রক্রিয়া। ************************************** >> সাইলেজ তৈরি পদ্ধতি : উত্তম উপায়ে সাইলেজ তৈরি করতে ফুল আসার পূর্বেই ঘাস কেটে ফেলতে হবে ৷ সাইলেজ তৈরির করার জন্য প্রথমে একটি গর্ত করতে হবে এরপর গর্তের মধ্যে (নিচে ও চারিপাশে) পলিথিন অথবা খড় ভালোভাবে বিছিয়ে দিতে হবে প্রতি ৩০০ কেজি সবুজ ঘাসের জন্য আলাদা একটি পাত্রে ঌ-১২ কেজি চিটাগুড়ের সাথে ৮-১০ কেজি পানি মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নিতে হবে ৷ এরপর গর্তের ভিতরে স্তরে স্তরে সবুজ ঘাস বিছাতে হবে৷ সবুজ ঘাসের স্তরের উপর পানি মিশ্রিত চিটাগুড় সমভাবে ছিটিয়ে দিতে হবে এবং তার উপর শুকনা খড় বিছাতে হবে ৷ এর ভিতরে কোন ধরনের বাতাস যাতে না থাকে সেজন্য খড়ের গাদাটি ভালভাবে পা দিয়ে পাড়িয়ে দিতে হবে ৷ তারপর মাটি থেকে ৪-৫ ফুট পর্যন্ত সবুজ ঘাস সাজিয়ে দিতে হবে যাতে ঘাস শ্তষ্কহয়ে নীচু হলেও মাটির সমান্তরালের চেয়ে উচু থাকে ৷কারন এতে গর্তে পানি প্রবেশ করতে পারবে না ঘাসের উপর এবং চারিপাশে শুকনো খড়ের পুরু আস্তরণ তৈরি করতে হবে এবং সম্পূর্ণ আস্তরণটি পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে ৷ পলিথিন যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য মাটি চাপা দিয়ে দিতে হবে ৷ ♥♥♥♥♥♥♥♥♥♥ সম্পাদন ও পরিমার্জন :- শরীফুল ইসলাম রাজু

5763 views

Related Questions