1 Answers

ওদের সাইটে গিয়ে যা জানতে পারলাম - কোর্সটির নাম BS in Civil & Environmental Engineering. এতে মোট 149 ক্রেডিট। আর খরচ? এর কোন শেষ নেই। 


বিস্তারিত পাবেন এখানে - NSU Fees Structure


আমি যা বুঝতে পারলাম - 

  1. ভর্তি ফি - 25,000 টাকা
  2. কশন ফি - 10,000 টাকা ভর্তির সময় দিতে হবে (ফেরতযোগ্য)
  3. টিউশন ফি - 6000*149 = 8,94,000 টাকা
  4. অন্যান্য ফি প্রতি সেমিস্টারে - 2500+3000+1500+2500+2000 = 11,000 টাকা। অনেক চেষ্টা করেও জানতে পারলাম না মোট কয়টা সেমিস্টার। ধরে নিলাম 12 টা। তাহলে 11,000*12=1,32,000 টাকা। 

যোগ করি - 25,000+10,000+8,94,000+1,32,000 = 10,61,000 টাকা। কিন্তু এখানেই কি শেষ? ভর্তি এবার পর দেখা যাবে কোন কোন বিষয়ে আপনি এক চান্সে ভাল করতে পারলেন না। তখন রিটেক নেয়া লাগবে। এছাড়া আরো নানান ফি যুক্ত হতে পারে। আরো 1.5/ 2 লাখ টাকা বাড়িয়ে ধরুন। তারপরও হয় কিনা কে জানে। সত্যিকার তথ্য পাবেন কোর্স সম্পন্ন করেছে এমন কারো কাছ থেকে। 


3174 views Answered

Related Questions

নর্থ ব্রিজ?
2 Answers 2962 Views

Next steps