5 Answers
পড়ার সময় মনযোগ দিয়ে পড়বেন। পড়ার টেবিলের আশেপাশে কোন প্রকার ইলেকট্রিক জিনিস যেমন মোবাইল, লেপটপ রাখবেন না। মনযোগ হারিয়ে গেলে একটু হাটাহাটি করুন তারপর আবার শুরু করুন। একটু পানি খেয়ে নিবেন।
পড়ার সময় আগ্রহ ও কিছু শেখার উদ্দেশ্যে পড়তে হবে।কৌতুহল নিয়ে পড়তে হবে।মনে করতে হবে যে আমি নতুন কিছু পড়ছি - নতুন কিছু শিখছি।অন্যের সাথে প্রতিযোগীতা করতে হবে।তবে অবশ্যই পড়ায় মন আসবে।
আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে করার মানসিকতা অর্জন করবেন। আর যখন পড়তে বসবেন তখন আপনার আশেপাশে এমন কিছু রাখবেন না যার জন্য পড়ার ভিতর আপনার মনোযোগ তার উপর পরে। বিশেষ করে ফোন হাতের নাগালের বাইরে রাখবেন।বারবার ফোনটির দিকে খেয়াল করবেন না। সব সময় অন্যের সাথে প্রতিযোগিতা করবেন পড়া লেখা নিয়ে। ভবিষ্যতে ভাল কিছু করতে হবে এমন মন মানসিকতা নিয়ে পড়তে বসবেন।
ছোট্ট একটি কথা এটাকে ঠিকঠাক মতো ব্যাবহার করতে
পারলে একদম সহজ হবে এবং পড়াশুনাতেও মনযোগী আসবে।
সেটা হলো রাতে যখন পড়াতে বসবেন তখনেই মনে করবেন
আগামীকাল আপনার পরীক্ষা আছে তাহলে দেখবেন মনযোগী আরো দ্বিগুণ বেড়ে গেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy