4 Answers
বিঙ্গানী গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ১ম সুত্র অনুযায়ী দুটোই একসাথে পরবে, যদি বাতাসের বাধা না থাকে।
এ্রকইসাথে পড়বে। কোনো বস্তু পৃথিবীর আকর্ষণ বলের কারণে পৃথিবীতে পড়ে। পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না।একই উচ্চতা থেকে ভিন্ন ভর বিশিষ্ট একাধিক বস্তুকে একইসাথে উপর থেকে ফেলা হলে তা একই বলে আর্ষিত হবে এবং একই সাথে পৃথিবীতে পতিত হবে। তাই একটি কলম ও একটি বই একইসাথে উপর থেকে ছুড়লে বস্তু দুটি একইসাথে পৃথিবীতে পতিত হবে। তবে এই সূত্র বায়ুশূণ্য মাধ্যমের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য। কারণ একটি ইট ও একটি কাগজকে যদি ১ মিটার উপর থেকে ফেলা হয় তাহলে কাগজটি একটু দেরিতে পতিত হবে। এর মূল কারণ কাগজের ভর কম হওয়ায় তা বাতাসের বাধার সম্মুখীন হয়।যদি বায়ুশূণ্য মাধ্যমে এ পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে কাগজ ও ইটের টুকরা একই সাথে পতিত হয়।
বিষয় টা পরিষ্কার ভাবে বলা যাবে না কারণ, বিষয়টা নির্ভর করবে বস্তু দুটির আয়তন এবং ভরের অনুপাতের উপর। একই আয়তনের দুটি বস্তুর মধ্যে যে বস্তুটির ভর বেশি সেটি পৃথিবী আগে পরবে। কারণ, বস্তু দুটিকে বায়ু সমান ভাবে বাধা প্রধান করবে এবং যে বস্তুটির ভরবেশি সেই বস্তুটিকে পৃথিবী বেশি আকর্ষণ করবে। কারণ যে বস্তুর ভার বেশি সে বস্তুর ওজনও বেশি। তাই বেশি ভরের বস্তু টি পৃথিবীতে আগে পরবে।
বই ও কলমের ব্যাপার টা এজন্যই পরিষ্কার বলা যাচ্ছে না যে, কলমের তুলনায় বইটির আয়তন বেশি এবং ভরও বেশি। অপর দিকে বইটি খড়া করে ছাড়লে তারাতারি পরবে এবং শুয়ানো অবস্থাই ছাড়লে একটু দেরিতে পরবে। কারণ, খাড়া করলে ছাড়লে বায়ুর সাথে বাধা পরবে বেশি এবং শুয়ানো অবস্থাই ছাড়লে বায়ুর সাথে বাধা পরবে কম।
ভাই,এটা নির্ভর করবে আপনি কতোটা উপর থেকে বই এবং কলমটা ছাড়ছেন সেটার উপর।যদি আপনার উচ্চতা কম হয় তবে দুটোই একসাথে মাটিতে পড়বে,কারন এই অল্প সময়ের মধ্যে বাতাসের বাধার তেমন কোনো প্রভাব পড়বে না।কিন্তু যদি উচ্চতাটা বেশি হয় তবে বাতাসের বাধার পরিমানটা বেশি হবে,ফলে দুটা একসাথে মাটিতে পড়বে না,তখন আগে কলমটি মাটিতে আগে পড়বে এবং বই পরে পড়বে।কলমের আকৃতি তুলনামূলক বই থেকে ছোট হওয়াতে বইতে বাতাসের বাধাটা বেশি কাজ করবে,তাই বই দেরিতে মাটিতে পড়বে.......কিন্তু যদি কোনো ভাবে বাতাসের বাধাকে বাদ দিতে পারেন তবে গ্যালিলিওর সূত্রানুসারে দুটোই একসাথে মাটিতে পড়বে,যে কোনো উচ্চতা থেকে।আশা করি উত্তরটা পেয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy