1 Answers

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানসংলগ্ন ফুলবাড়িয়ায় রয়েছে বেশ কয়েকটি জুতার পাইকারি মার্কেট। এগুলো হলো- সিটি সুপার মার্কেট, জাকের সুপার মার্কেট, ঢাকা ট্রেড সেন্টার ও সিদ্দিকবাজার সমবায় মার্কেট। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখানে আসছেন জুতা সংগ্রহ করতে।

বাংলাদেশে জুতার বৃহত্তম বাজার ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট ঘুরে দেখা যায়, মার্কেটের এক থেকে সাততলা পর্যন্তই জুতার শোরুম। রয়েছে কয়েক শজুতার দোকান। এগুলোর মধ্যে আফজাল সুজ, তানিশা সুজ, সম্রাট সুজ, রংধনু সুজ, স্বদেশ সুজ, মাসুম সুজ, রুমান সুজ, ডিলাক্স সুজ, পদ্মা সুজ, যমুনা সুজ, কাজী সুজ, সিকদার সুজ, ঝর্ণা সুজ ও মিলন সুজসহ বিভিন্ন কোম্পানির দেশী জুতার দোকান। এর বাইরে এ মার্কেটে প্রায় অর্ধশত বিদেশী জুতার দোকান রয়েছে। তবে সিংহভাগ দোকানই দেশী জুতার।

10670 views Answered

Related Questions

Next steps