পদার্থের অর্ধায়ু কি পরিবর্তনশীল?
আমি যদি ধরি, একটি পদার্থের তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা ৪০০০০। প্রথম অর্ধায়ুর পর কি অবশিষ্ট পরমাণু দিয়েই অর্ধায়ু বের করতে হবে?
আর যদি তা-ই হয়, তবে সংজ্ঞায় কেন বলা হচ্ছে, "যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।"?
সংজ্ঞাটা কি তবে পুরোপুরি নির্ভুল? নাকি আমিই বুঝতে ভুল করছি?
1 Answers
অর্ধায়ু হলো কোন পদার্থের ঠিক অর্ধেক ক্ষয় হওয়ার সময়। আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিঃ আপনার ধরে নেয়া পদার্থের পরমানু ৪০০০০ টি । তো ধরি এর অর্ধেক ২০০০০ ক্ষয় হতে লাগবে ১২ বছর। তো বাকি যে ২০০০০ রইলো তার অর্ধেক ১০০০০ ক্ষয় হতেও একই সময়, অর্থাৎ ১২ বছর লাগবে। এভাবে বাকি ১০০০০ এর ৫০০০ ক্ষয় হতেও ১২ বছর লাগবে। তো এভাবেই চলতে থাকবে। আর দেখেন প্রথম ২০০০০ ক্ষয় হওয়ার পর মোট পরমানু কিন্তু ৪০০০০ নয়। তখন মোট পরমানু ২০০০০ টি। পরেরবার মোট পরমানু ১০০০০ টি। তাই আশাকরি বুঝতে পেরছেন সংগাটি। সময়টা একই থাকবে। আর একেক পদার্থের ক্ষেত্রে অর্ধায়ু একেক রকম। মানে অর্ধায়ু পদার্থের উপর নির্ভরশীল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy