আমি কোন কলেজ কে বেছে নেবো?
"আমি রাজু।গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে। আমি ২০১৬ এ এসএসসি পরীক্ষা দিয়ে A+ পেয়েছিলাম।ছোট বেলা থেকেই যেহেতু সব ক্লাসে ১ম হতাম তাই স্বপ্ন ছিলো ডাক্তার হবো।একারনেই কলেজ চয়েজের সময় ঢাকার সব নামি দামি কলেজ চয়েজ দিছিলাম।কিন্তু যখন ওইসব কলেজ এ চান্স হয়,ওখানে ভর্তি হতে গিয়ে বুঝতে পারি যে, আমার পক্ষে এত টাকা খরচ করে এখানে পড়া অসম্ভব।তাই চুপ করেই বসে ছিলাম।এসময় ঢাকার একটা প্রাইভেট কলেজ থেকে আমাকে ৫০% ছাড় দিয়ে পড়াতে চায়,আমি সেখানে যাই,এবং ভর্তি হই science এ,কিন্তু ভর্তি হওয়ার পর বন্ধুদের জ্বালায় টিকতে অনেক সমস্যা হচ্ছিল। পড়ালেখা করতে পারছিলাম না।তাই বাধ্য হয়ে গত বছর নভেম্বর এ কলেজ পরিবর্তন করি। ভর্তি হই মাদারীপুরের একটা কলেজে।কিন্তু ওখানে কোন স্যার এর সাহায্য না পাওয়ায় আমি কোনভাবেই খাপ খাওয়াতে এবং পেছনের গ্যাপ পুরন করতে পারছি না।যার কারনে আমার অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে।আমি ২০১৮ তে এইচএসসি পরীক্ষা দেবো। সময় আছে ৮ মাস।এর মধ্য এক স্যারর এর সাথে আলোচনা করেছিলাম এই ব্যাপার এ,তিনি আমাকে ঢাকা কলেজে এ Arts এ এবং ম্যাটস এ আবেদন করতে বলেন।আমি আবেদন ও করি। আমার ঢাকা কলেজে Arts এ চান্স ও হয়েছে।কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না কি করবো, এক বছর বাদ দিয়ে ঢাকা কলেজে Arts এ পড়বো, নাকি যেখানে আছি সেখানেই থাকবো,নাকি আবার কলেজ পরিবর্তন কররবো, নাকি ম্যাটস এ ভর্তি হবো।এই সমস্যায় না পারছি পড়তে না পারছি ভাবতে। সময় চলে যাচ্ছে।কিন্তু কোন সিদ্ধান্ত নিতে পারছি না।আমার একটা সিদ্ধান্তের খুব প্রয়োজন। নইলে হয়ত খুব তাড়াতাড়ি আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে।আমার স্বপ্নটা ভেঙ্গে যাচ্ছে। মাত্র ৮ মাসে কি ঘুরে দাড়ানো সম্ভব? আমি এখন কোন পথ বেছো নেবো?আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই,আমার এখন কোন পথ বেছে নেওয়া উচিত।আমি এই ব্যাপার এ আমার পরিবারের কাছ থেকে কোন সিদ্ধান্ত পাচ্ছি না।তাই দয়া করে জানাবেন আমি এখন কি করবো?
2496 views
1 Answers
আলহামদুলিল্লাহ! আল্লাহ তোমাকে পড়াশুনায় আরও উন্নতি দান করুন এবং সাহায্য করুন। আমিন। আমার মতে, ★ যেহেতু, আপনার স্বপ্ন ডাক্তার হওয়ার, তাই সাইন্স নিয়েই পড়বেন। ★আপনি যেখানেই আছেন, সেখান থেকে ভালো জায়গায় কলেজ পরিবর্তন করুন। যদি কলেজ পরিপর্তন বা পরিবর্তন করতে কোনো সমস্যা দেখা দিয়ে সময় চলে যায়, তাহলে আর পরিবর্তন করবেন না। তবে, কলেজ পরিবর্তনের খুভ চেষ্টা করবেন ★ আপনি যেহেতু ভালো ছাত্র, তাই নিজেই ঐ কলেজে থেকে পড়ুন। আশাকরি ভালো হবে। এতে যদি একেবারে পাঠ না বুঝেন বা পাঠ বুঝতে কারোর সাহায্য না পান। তাহলে, সাইন্স ছেড়ে দিবেন এবং ম্যাটস নিয়ে পড়বেন। যেখানে আবেদন করেছিলেন।
2496 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy