এস এস সি পাশ কৃত ছাত্র ছাত্রী রা কি ভাবে অনলাইনে টেলিটক বর্নমালা আগামী সিমের আবেদন করবে,লিংক দিলে ভালো হয় প্লিজ,
3534 views

1 Answers

সিম পেতে আপনাকে যা যা করতে হবেঃ
ফার্স্ট স্টেপ - মেসেজের মাধ্যমে বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার সংগ্রহ

১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে Bor Board  Roll Passing_year Mobile no লিখে 16222 এ SMS করতে হবে । [ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year এস.এস.সি পাশের সাল , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন (পরবর্তীতে এই নাম্বারে মেসেজ আসবে) ]

উদাহরণ – Bor DHA 123456 2014 01************    লিখে 16222

২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি “বর্ণমালা রেজিস্টেশন কোড” নাম্বার পাবেন ।

.....

সেকেন্ড স্টেপ- অনলাইনে রেজিষ্ট্রেশন

১. অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://bornomala.teletalk.com.bd/ –তে প্রবেশ করুন ।

২. সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট-এ ক্লিক করুন

এখানে আপনি আপনার গার্ডিয়ান এর বা আপনার ১৮ বছর হলে আপনার সকল তথ্য দিবেন । এই ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন ।

সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি পেইজ আসবে যেখানে আপনি আপনার দেয়া ইনফোগুলো আবার চেক করে সেভ করবেন ।

তারপর আপনি যেই আপনার পূরণকৃত ফর্মটি দেখতে পাবেন । এই ফর্মটি সিম তোলার সময় লাগবে । তাই এটি প্রিন্ট করে রাখতে পারেন বা ডাউনলোড করে পরে প্রিন্ট করলেও হবে।

....

স্টেপ থ্রী - সিম সংগ্রহ করবেন যেভাবে

১. মেসেজের মাধ্যমে 'বর্ণমালা রেজিষ্ট্রেশন কোড' সংগ্রহ করার সময় যে কন্টাক্ট নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে মেসেজের মাধ্যমে সিম সংগ্রহ করার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে । অথবা, টেলিটকের ফেসবুক পেইজেও ( https://www.facebook.com/yourTELETALK ) জানানো হবে ।

২. ওই তারিখ এবং সময় অনুযায়ী নিচের কাগজ পত্রগুলো নিয়ে আপনার সিলেক্টেড কাস্টমার কেয়ারে যেতে হবে-

*  যে অভিভাবকের নামে (অথবা আপনার নামে করলে, আপনার) রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ।

*  অনলাইনে যে ফরমটি পূরণ করেছিলেন তার প্রিন্ট কপি ।

* শিক্ষার্থীর এস.এস.সি-র  এডমিট/ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট এর মূল কপি । (ফটোকপিও নিতে হবে)

*কলেজ/ভার্সিটির আইডি ককার্ডের ফটোকপি ।

* যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে তিনি নিজে না যেতে পারলে অনলাইন থেকে SAF প্রিন্ট করে তা পূরণ করে নিয়ে যেতে হবে । SAF ফর্ম http://bornomala.teletalk.com.bd/public/saf_form.pdf   লিংক থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে । বা, নিকটস্ত কাস্টমার কেয়ার থেকে এই ফর্ম পাওয়া যাবে ।

3534 views

Related Questions