1 Answers

Isovent খাওয়ার নিয়ম-

মাত্রা ও ব্যবহার বিধি : আলসাররোধী মাত্রা : প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : এন,এস,এ,আই,ডি, জনিত গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতে ইসোভেন্ট® (মিসোপ্রোসটল) ট্যাবলেটের নির্দেশিত মৌখিক ডোজ হচ্ছে ২০০ মাইক্রোগ্রাম দিনে ৪ বার খাবারের সাথে। যদি সহনীয় না হয় সেক্ষেত্রে ১০০ মাইক্রোগ্রাম ডোজ গ্রহণ করা যেতে পারে। ইসোভেন্ট® (মিসোপ্রোসটল) ঘঝঅওউ থেরাপী চলাকালীন সময়েই চিকিৎসকের নির্দেশমতো গ্রহণ উচিত। ইসোভেন্ট® (মিসোপ্রোসটল) খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং দিনের শেষ ডোজটা হওয়া উচিত বিছানায় শোবার সময়। দূর্বল বৃক্কের ক্ষেত্রে: দুর্বল বৃক্কের রোগীদের ক্ষেত্রে মাত্রা এবং প্রয়োগসূচীতে পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না, তবে যদি সহ্য না হয়, সেক্ষেত্রে ডোজ কমানো যেতে পারে।


প্রসবকালীন মাত্রা : প্রসব ত্বরান্বিতকরণে : ২৫ মাইক্রোগ্রাম যোনীপথে ৬ ঘন্টা পরপর বা ৫০ মাইক্রোগ্রাম মুখে খেতে হবে ৪ ঘন্টা পরপর। প্রসব পরবর্তী রক্তপাত প্রতিরোধে : ৪০০ মাইক্রোগ্রাম থেকে ৬০০ মাইক্রোগ্রাম মুখে বা পায়ূপথে শিশু প্রসবের অব্যবহিত পরেই। প্রসব পরবর্তী রক্তপাত চিকিৎসায় : ১০০০ মাইক্রোগ্রাম পায়ূপথে অথবা ২০০ মাইক্রোগ্রাম মুখে খাওয়ার পাশাপাশি ৪০০ মাইক্রোগ্রাম জিহ্বার নীচে।

3028 views

Related Questions