1 Answers
অনলাইনে আয় আর বাস্তবে আয় দুটোই কঠিন কাজ, উভয়ক্ষেত্রেই তুমুল প্রতিযোগিতায় টিকে থাকতে হয়।
অনলাইনে কাজের অভাব নেই, কোন কাজ করতে আপনার ভালো লাগে বা কোন কাজ আপনার কাছে সহজ মনে হয় এসব কথা মাথায় রেখেই কাজ শিখুন। দুই মাসে কাজ শিখে আয় করাটা সম্ভব বলে মনে হয়না। কারণ অনলাইনে আয় শুধু সেরাদের দ্বারাই সম্ভব। আর নিজেকে সেরাদের একজন হিসেবে তৈরি করতে হলে মাস পেরিয়ে বছরও কেটে যেতে পারে।
বর্তমানে পোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, 2D/3D অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, UI/UX ডিজাইন, অ্যান্ড্রয়েড/আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপিং, SEO, Consultant এসব পেশার চাহিদা সবচেয়ে উপরে। সুতরাং এগুলোর মধ্যে বা রিলেটেড কোনো কাজ শিখুন। একাধিক কাজ শিখে সময় নষ্ট করবেননা। একটাই শিখুন, ভালো করে শিখুন। তাহলেই কিছু একটা করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy