ডিবি পুলিশে চাকরির জন্য কতটু লেখাপড়া দরকার?
আমি ডিবি পুলিশ হতে চাই।তাই আমি যানতে চাই এর জন্য আমার কী কী করতে হবে।কতটুকু লেখাপড়া করতে হবে। যদি কেউ সঠিক উওর যানেন,তাহলে উওর দিবেন
1 Answers
সাধারন পুলিশদের মধ্য থেকেই বিশেষ প্রশিক্ষন দিয়ে ডিবি, এসবি, সিআইডি, এপিবিএন ও র্যাবে নিয়োগ দেয়া হয় আর নুন্যতম পুলিশ কনস্টবল হওয়ার যোগ্যতা হচ্ছেঃ
কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পদটিতে আবেদন করা যাবে। ১ এপ্রিল ২০১৭ তারিখে সাধারণ, মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান বা অন্যান্য কোটার প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হওয়া যাবে না।
পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার পুরুষ সন্তানের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হতে হবে ৩১ ইঞ্চি।
উপজাতীয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি থাকতে হবে।
সব কোটার নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
সব প্রার্থীদের ওজন বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy