3 Answers
তবে সৌর জগতের পার্থিব গ্রহগুলোর মধ্যে চাঁদ সবচেয়ে বড় উপগ্রহ।
তথ্যসূত্র:উইকিপিডিয়া
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির রয়েছে ৬৭ টি প্রাকৃতিক উপগ্রহ । এগুলোর ৫১ টি আকারে বেশ ছোট । এর মধ্যে চারটি বেশ বড় । এগুলো হলো আয়ো, ইউরোপা, ক্যালিস্টো ও গ্যানিমেড । এ উপগ্রহগুলোকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে । ১৬০৯ থেকে ১৬১০ সালের মধ্যবর্তী সময়ে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এগুলো আবিষ্কার করেন । তাঁর নামানুসারেই এগুলোকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয় । বৃহস্পতির এ উপগ্রহগুলোর মধ্যে গ্যানিমেড সবচেয়ে বড় । শুধু বৃহস্পতিই নয়, আমাদের সৌরজগতে যত প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, গ্যানিমেড তার মধ্যে সবচেয়ে বড় । আকারে বুধ গ্রহের চেয়ে বেশ বড় এ উপগ্রহটি বৃহস্পতির চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় সাত দিন । গ্যানিমেড যদি বৃহস্পতিকে কেন্দ্র না করে সূর্যকে কেন্দ্র করে ঘুরত, তবে একে অবশ্যই গ্রহের মর্যাদা দেওয়া হতো । উপগ্রহগুলোর মধ্যে গ্যানিমেডের ভরই সবচেয়ে বেশি, চাঁদের চেয়ে যা প্রায় ২.০২ গুণ বেশি। প্রায় সমপরিমাণ সিলিকেট জাতীয় শিলা ও বরফ দিয়ে এ উপগ্রহটি গঠিত । গ্যানিমেডের পৃষ্ঠের ২০০ কিলোমিটার নিচে বিপুল পরিমাণ লবণাক্ত পানি রয়েছে বলে ধারণা করা হয় । মূলত এর তিনটি স্তর রয়েছে । এ ছাড়া গ্যানিমেডই সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যার নিজস্ব চৌম্বকক্ষেত্র রয়েছে । সৌরজগতের বেশির ভাগ উপগ্রহের মতোই গ্যানিমেডেরও তার নিজ গ্রহ বৃহস্পতি থেকে সব সময় একদিকই দেখা যায় । ১৯৯৬ সালে হাব্ল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা গ্যানিমেডের বায়ুমণ্ডলে খুব পাতলা একটি অক্সিজেনের স্তরের সন্ধান পান । তবে পরিমাণে সেটি এতই সামান্য যে তাতে জীবনধারণ অসম্ভব । গ্যানিমেডের কিছু অংশ একবারে অন্ধকারাচ্ছন্ন এবং এ অংশটাকেই বেশি প্রাচীন বলে ধারণা করেন বিজ্ঞানীরা ।