কোন ক্রিম ব্যবহার করবো?

আমার মুখে কয়েকদিন আগে অনেক ব্রণ ছিলো, এখন নাই,,,কিন্তু আমি কোন ক্রিম ব্যবহার করি না। এখন এই শীতে আমি ক্রিম ব্যবহার করতে চাই, যাতে মুখ না টানে এবং ব্রণও না হয়।এক্ষেত্রে কোন ক্রিম ব্যবহার করবো?
2842 views

1 Answers

শীতকালে আমাদের ত্বক সহজেই শুষ্ক হয়ে যায়। এর কারণ হলো শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে বিধায় ত্বকের এপিডার্মাল লেয়ার থেকে আর্দ্র ভাব কমে যায়। শীতকালে অনেকেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানযুক্ত ক্রিম ব্যবহার করে নিজেদের ত্বককে নরম রাখতে চান। সেক্ষেত্রে ব্র্যান্ডের দিকে না ঝুঁকে নিজের ত্বকের উপযোগী ক্রিম বেছে নিতে হবে, জেনে নিতে হবে নিজের ত্বকের ধরণ। তবে, যেকোনো ক্রিম বা লোশন আপনি অনায়াশে ব্যবহার করতে পারেন। আমি শীতের উপযোগী কিছু প্রসাধনী নিয়ে আলোচনা করছি। 

১) পন্ডস কোল্ড ক্রিম: এই ক্রিমের ক্রিমি ফর্মুলা ত্বকের গভীরে পৌঁছে ত্বক কে করে তোলে চটপট প্রাণবন্ত। ডারমাটোলজিক্যালি টেস্টেড এই ক্রিমটি সেনসিটিভ ত্বকের অধিকারীরাও নিশ্চিন্তে ত্বকে বুলিয়ে নিতে পারেন। খুব সহজেই লোকাল মার্কেটে ক্রিমটি পেয়ে যাবেন। 

২) গার্নিয়ার নারিশিং কোল্ড ক্রিম: আপনার যদি ফাইন লাইন থেকে থাকে তাহলে ক্রিমটি ব্যবহারের কয়েক দিনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। ক্রিমটির সফট টেক্সচারের মত আপনার রুক্ষ শুষ্ক ত্বকও হয়ে উঠবে নরম তুলতুলে। অতিরিক্ত শুষ্কতার কারণে ত্বকে যে টানটান ভাব আসে তা থেকেও আপনি মুক্তি পাবেন নিমিষে। দিনরাত পুরো ২৪ ঘণ্টা আপনার ত্বক কে দেবে সুরক্ষা। 

৩) নিভিয়া সফ্ট ক্রিম এন্ড বডি লোশন : নিভিয়ার প্রোডাক্ট খুবই ভালো। এই ব্র্যান্ডের ক্রিম অ লোশনটির বদৌলতে শীতে দিন রাত পুরো ২৪ ঘণ্টা আমার তৈলাক্ত ত্বকের অধিকারীদের শুষ্ক বডি এবং হাত, পা, মুখ থাকবে মসৃণ। লোশনটি এমনই ফর্মুলাতে তৈরি যেন নর্মাল, ড্রাই, অয়েলি সবাই এটি ব্যবহার করতে পারে। 

৪) হিমালায়া নারিশিং স্কিন ক্রিম অ বডি লোশন : মিশ্র ত্বকের বডির জন্য তেমন কোন বডি লোশন বা ক্রিম নেই। তাই সব স্কিন টাইপের জন্য ফরমুলেটেড এই ব্র্যান্ডের ক্রিম ও লোশন আপনি বেছে নিতে পারেন। 

৫) ভ্যাসলিন ক্রিম এন্ড বডি লোশন এন্ড পেট্রোলিয়াম জেলী : ভ্যাসলিন ব্র্যান্ড আমার খুব প্রিয় কারণ এই ব্র্যান্ডের ক্রিম ও লোশন বাইরের দিক থেকে ত্বককে শুষ্ক রাখবে কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে আপনার ত্বক থাকবে আর্দ্র। ত্বক খুব দ্রুত এই ক্রিম শোষণ করে নেয়। এটি অতিরিক্ত সেবাম কন্ট্রোল করে স্কিনকে রাখে সতেজ, পরিষ্কার এবং নরম। সেই সঙ্গে ম্যাট শাইন ফ্রি লুক দেয়। এই পেট্রোলিয়াম জেলীতো সবার প্রিয়। 

৬) ডাভ ক্রিম এন্ড বডি লোশন : এই ব্র্যান্ডের ক্রিম ও লোশন একটু চিটচিটে হলেও স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে।

2842 views Answered

Related Questions

Next steps