চুলের সমস্যা?

আমার বছর 2 হল চুল উঠতে থাকে । আস্তে আস্তে মাথা ফা হয়ে যাচ্ছে । এর কোন উপায় থাকলে জানাবে।
#স্বাস্থ্য ও চিকিৎসা
3105 views

4 Answers

এই প্রশ্ন পূর্বে করা হয়েছে এবং উত্তরও দেয়া আছে। প্রশ্ন করার সময় একবার দেখে নিবেন সেই প্রশ্ন পুর্বেই করা হয়েছে কি না! এইখানে আপনার উত্তর দেখুন যা আগেই দেয়া ছিল https://www.bissoy.com/qa/176986/

3105 views Answered

​আপনি হেয়ার বিল্ডিং ফাইবার ব্যবহার করতে পারেন। ৪০০০-৪৫০০ দাম নিবে।

3105 views Answered

চুল পড়ার কারন * ফানগ্যাস (রিং ওয়ার্ম) সংক্রমণ। *এলোপেসিয়া এরিয়াটা ফ্যামিলিগত। শরীরের ইমিউন সিস্টেম চুল ফলিকেলসের বিরুদ্ধে কাজ করে। * নিজের চুল নিজে টেনে মুচড়ে আঘাত করার কুঅভ্যাস। মনোরোগ। * থাইরয়েড হরমোনের অভাবজনিত সমস্যা। সুষম পুষ্টির অভাব। সমাধান লিভ ইন কন্ডিশনারঃ চুল শ্যাম্পু করার পর তোয়ালে দিয়ে ভালো করে মুছে তারপর সেই চুলে লিভ ইন কন্ডিশনার লাগাতে হয়। লিভ ইন কন্ডিশনার ধুয়ে ফেলতে হয় না। খারাপভাবে ক্ষতিগ্রস্ত চুলের জন্য লিভ ইন কন্ডিশনার উপযুক্ত। চুলে তেল দেয়াঃ চুলে তেল দেয়া এক ধরনের কন্ডিশনার। সাধারণভাবে বিশ্বাস করা হলেও বিশেষজ্ঞরা বলেন, তেল চুল গজাতে বা চুলে পুষ্টি জোগাতে সহায়তা করে না। তবে তেল ম্যাসাজ করলে স্ক্যালেন্ড রক্ত সঞ্চালন হয় এবং চুল বাহ্যিকভাবে চকচকে, মসৃণ হয়। হালকা গরম করে যেকোন তেল মাথায় সপ্তাহে দু’দিন ম্যাসাজ করা যেতে পারে । শ্যাম্পু করার ১-২ ঘণ্টা আগেও তেল মাথায় লাগানো যেতে পারে। সুগন্ধি তেল পরিহার করাই ভালো। চুল স্বাভাবিকভাবেই তৈলাক্ত হলে তেল না লাগানোই ভালো । কেননা এতে খুশকি হতে পারে। শুষ্ক স্ক্যাল্পে অলিভ, নারিকেল, সানফ্লাওয়ার, বাদাম তেল যেকোনোটাই লাগাতে পারেন।

3105 views Answered

চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই উপকারী। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চুল পড়া বন্ধ করা এবং ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের রসের উপকারিতা ও ব্যবহারের উপায় সম্পর্কে জানানো হয়। চুলের যত্নে ব্যবহৃত অনেক টনিকেই পেঁয়াজের রস ব্যবহৃত হয়ে থাকে। এটি ক্লিনিকালই পরীক্ষিত যে চুল ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের রস দারুণ কার্যকর। পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।তাই আপনি নিচের ব্যবহার অনুসরণ করে চুল পড়া রোধ করতে পারবেন। পদ্ধতিঃ ১টি বড় পেঁয়াজ ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস বের করে নিতে হবে। তারপর এই রস পুরো মাথার ত্বক ও চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করতে হবে। পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদি সহ্য না হয় তবে পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মেশানো যেতে পারে। একঘণ্টা পর মাথা শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। চুল পড়ার পরিমাণের উপর নির্ভর করে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করা যাবে। ছবি: রয়টার্স।

3105 views Answered

Related Questions

Next steps