1 Answers
বাংলাদেশ উত্তর-কালে মওলানা ভাসানী গণতান্ত্রিক অধিকার, ভুখা মানুষের খাদ্যের দাবি এবং বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্যবাদী নীতির প্রতিবাদে বহু জনসভা, গণমিছিল এবং অনশন ব্রত পালন করেছিলেন। এজন্য তাকে সন্তোষে গৃহবন্দি হতে হয়েছিল। তাঁর প্রকাশিত সাপ্তাহিক হক কথার প্রকাশ তত্কালীন সরকার নিষিদ্ধ করেছিল। অনেকে মনে করেন, এসব সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর হার্দিক সম্পর্ক ছিল। সেই সম্পর্ক অবশ্য নতুন কিছু নয়। বাকশাল গঠনের পর প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সন্তোষে গিয়েছিলেন। মওলানা ভাসানী নিজ হাতে তাকে খাবার পরিবেশন করেন। শেখ মুজিবুর রহমান তাঁর বুকে মাথা রেখে বলেছিলেন, আমি তাঁর বুকেরই মানুষ। ১৯৭৬ সালে ফারাক্কা লংমার্চ করে মওলানা ভাসানী গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy