ঢাবি অধিভূক্ত কোন কলেজ ও বিষয়টি নির্বাচন করব যথারুপ আমার জন্য ভাল হবে!!?
<
আমি এই বছর ঢাবি অধিভূক্ত কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছি কলা ও সামাজিক বিজ্ঞান গ্রুপে। সমন্বিত মেধাতে ৯৭৫ হয়েছি। এই হিসাবে বিষয় ও কলেজ নির্বাচন করতে হবে। কিন্তু কিছু বুঝতে পারছিনা কোন বিষয় ও কলেজ আমার জন্য ভাল হবে। এই বিষয়ে অভিজ্ঞ জনের নিকট পরামর্শ কামনা করছি।১। আমার ইচ্ছা সব থেকে সহজ বিষয় নির্বাচন করা যথারুপঃ কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সমাজ কর্ম। আসলে কোন বিষয়গুলো পড়তে সুবিধা হবে??
২। কোন কলেজটি নির্বাজন করব? হোস্টেল সুবিধা কোন কলেজে আছে?? আমার ইচ্ছা তিতুমীর কলেজ এটি কেমন হবে?
৩। মূলত আমার ইচ্ছা বিসিএস করার। সুতরাং এখন হতে শুরু করতে চাই। এই জন্য আমার জন্য সহজ বিষয় খুঁজছি! কোনটি ভাল হবে। দয়া করে কেউ আমাকে সমাধান দিলে উপকৃত হব।
৪। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ অপেক্ষা ঢাবি অধিভূক্ত কলেজে পড়াশোনার মান ও সার্টিফিকেট এর কোন পার্থক্য হবে কি?
1661 views