জন্মনিয়ন্ত্রণ পিল আগেরটা পরিবর্তন করে অন্য পিল খাওয়াতে চাই?

শুরুতেই বলে রাখি আমরা এখন বাচ্চা নিতে চাচ্ছি না, তাই কনডম বা বীর্য বাহিরে ফেলে সহবাস চালিয়ে যাচ্ছি। আমার স্ত্রীর বেবী হওয়ার পর থেকে মাসিক নিয়মিত হচ্ছে না। কোন মাসে ২১ দিন পর, আবার কোন মাসে ২৮ দিন পর, আবার কোন মাসে ৩১ দিন পর। তাই একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার বলছে এটা তেমন কোন সমস্যা না। আমাদেরকে জিঙ্গাসা করল আমরা কোনো ধরনের পদ্ধতি ব্যবহার করছি কিনা? আমরা বললাম না, এবং পরামর্শ চাইলাম কি পদ্ধতি ভাল হবে, তিনি আমাদেরকে রোজেন ২৮ পিল লিখে দিলেন, ফার্মেসিতে গিয়ে দেখি পিলের দাম ৩৬৫ টাকা, এখন চাচ্ছি এত দামি পিল খাওয়াব না, একটু কম দামের মধ্যে খাওয়াব। এই অবস্থায় কোন পিল খাওয়ানো যেতে পারে। আমার বাবুর বয়স ১১ মাস এবং বাবু দুধ খাই। আমি শুনলাম মিনিকন নাকি ৬ মাসের পর না খাওয়ানো ভাল। জন্মনিয়ন্ত্রণ এর পিল, দামে এত ব্যবধান হওয়ার কারন কি? ২০ টাকা থেকে শুরু করে অকেক দামি পিল আছে। আর মেয়েদের মাসিক এইভাবে অনিয়মিত হওয়াটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? দয়া করে জানাবেন। সবগুলো উত্তর চাই।
2391 views

0 Answers

Related Questions

Next steps