2 Answers

স্থলচর একপ্রকার শামুকের বৈজ্ঞানিক নামঃ Helix Pomatia

পর্বঃমলাস্কা

দলঃপালমোনাটা/প্যারাফিলেটিক

এর বেশি তথ্য আমি পাইনি।

3206 views Answered

শামুকের শ্রেণীবিভাগ: পৃথিবীতে এ পর্যন্ত রেকর্ডকৃত প্রায় ৫০,০০০ শামুক প্রজাতির মধ্যে ২২,০০০ স্থলচর, ২৩,০০০ সামুদ্রিক, ৫,০০০ স্বাদুপানির। বাংলাদেশে বিদ্যমান উপ-উষ্ণমন্ডলীয় মৌসুমি জলবায়ু এবং সমৃদ্ধ গাছপালা, প্রাকৃতিক নদী ও স্রোতস্বিনী, জলাভূমি, কৃত্রিম হ্রদ, বদ্ধ-জলাশয় ও দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ৪৮০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূলসহ বিশাল সমুদ্রের গভীর জলরাশি স্থলচর শামুক, স্বাদুপানির শামুক ও সামুদ্রিক শামুকের জন্য উৎকৃষ্ট আবাসস্থল যোগায়। অবশ্য, বাংলাদেশে কত প্রজাতির শামুক আছে এ বিষয়ে সম্পূর্ণ তালিকা নেই। এক হিসাব থেকে জানা যায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় ৪০টি গোত্রের ২১২টি প্রজাতির সামুদ্রিক শামুক সম্পর্কে জানা গেছে। বাংলাদেশে ২৪ প্রজাতির স্থলচর (Cyclophoridae ৩, বিদেশী Achatinadae ১, Enidae ১, Ariophantidae ২, Glessulidae ১, Zonitidae ১৬) এবং ৮০ প্রজাতির জলজ/স্বাদুপানির (Neritidae ৫, Viviparidae ৮, Pilidae ৩, Hydrobidae ৫, Bithynidae ১০, Stenothyridae ৫, Thiaridae ২২, Lymnaeidae ১০, Ancylidae ১, Planorbidae ১১) শামুক রেকর্ড করা হয়েছে। অনুমান করা হয় যে, বাংলাদেশে শামুক প্রজাতির সংখ্যা ৩০০টিরও বেশি।

3206 views Answered

Related Questions

Next steps