কানের পর্দা লাগানোর অপারেশনে কত টাকা খরচ হয়?

আমার কান কিছুদিন পর পর পাকে এবং মাথা ঘুরায়, শরীরএ ভারসাম্যহীন অনুভব করি। হঠাত হঠাত চোখের সামনে সব ঘুরপাক খায়। এন্টিবায়োটিক খেয়ে সাময়িক সুস্থ থাকি তাও ডাক্তারের প্রেস্ক্রিপশন অনুযায়ী। ডাক্তার বলল সর্বশেষ কানের পর্দার অপারেশন করালে নাকি এই সমস্যা দূর হবে। আমার ডান কানে বেশি সমস্যা আর ২ কানেই পর্দা নাই। কোথায় অপারেশন করালে কত টাকা খরচ হবে,  ভাল পরামর্শ চাই।

13330 views

1 Answers

আপনার কানের পর্দায় যেহেতু সমস্যা তাই আপনি ভাল কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন।এক্ষেত্রে আমার পরামর্শ হল ,আপনি ঢাকা এসে ড.প্রাণগোপাল দত্তকে দেখান।উনি নাক,কান,গলার একজন বিশেষজ্ঞ।আপনার দুই কানেই সমস্যা বিধায় আপনি দেরী না করে যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে নিন।কারণ,দিন দিন আপনার কানের অবস্থা আরও খারাপ হতে থাকবে।শেষে হয়তো দেখা যাবে এটি মস্তিষ্কে সংক্রমণ করে বসে আছে!আর  আমি যতটুকু জানি এটির খরচ হবে হয়তো এক থেকে দেড় লাখের টাকার মতো।তবে অপারেশনের পর আপনাকে অনেক কেয়ারফুল থাকতে হবে।কমপ্লিট বেড রেস্ট দরকার হবে আপনার।

13330 views Answered

Related Questions

Next steps