1 Answers
আমাদের দেশের কিছু হারবাল প্রতিষ্ঠান তরুণ যুবকদের দুর্বল মানসিকতার সুযোগ নিয়ে নানা কৌশলে বিজ্ঞাপনের ছটায় বিভ্রান্ত করে তাদের যৌন রোগী বানিয়ে তুলছে। ক্যাবল নেটওয়ার্কদের বাণিজ্যিক ভিডিও চ্যানেলের মাধ্যমেও ভুঁইফোড় কথিত নামসর্বস্ব হারবাল মেডিক্যাল গুলোর অশ্লীল চটকদার বিজ্ঞাপনে যে কোন ভদ্র রুচিশীল দর্শকও এখন অতিষ্ঠ। অথচ বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যন্ত বলছেন যৌন উত্তেজক এই হারবাল ঔষধগুলি একসময় পুরুষদের যৌন ক্ষমতা অক্ষম করে তুলে। আমি সব হারবাল ঔষধেরই দোষ দিচ্ছি না। এখানে শুধু যৌন উত্তেজক ক্ষতিকর ঔষধের কথা বলা হচ্ছে যে গুলো তরুণ যুবকরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিজ্ঞাপনের ছটায় বিভ্রান্ত হয়ে বা শখের বসে কিনে খাচ্ছে প্রতিনিয়ত। আর ক্ষনিকের আনন্দ লাভ করতে গিয়ে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। অথচ এগুলো খাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। এখন কথা হলো বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতায় আদৌ কি কোনো ঔষধের প্রয়োজন আছে ? এক কথায় উত্তর হলো – ” না “। স্বাভাবিক অবস্থায় যৌন মিলন করতে কোনো প্রকার ঔষধ খাওয়ার প্রয়োজন নাই। আপনি আরো বিস্তারিত জানতে এই লেখাটি পড়তে পারেন - সেক্সে ঔষধের প্রয়োজন আছে কি?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy