আই ডি কাডে মায়ের নাম পরিবর্তন করবো?

আমার আই ডি কাডে মায়ের পরিবর্তন করবো। আমার এস এস সি সার্টিফিকেট ও জন্ম নিবন্দন কাড ছাড়া আর কিছু লাগবে কিনা।
3071 views

3 Answers

আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যান কতৃক প্রত্যয়নপত্র লাগতে পারে, সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার জেলার সার্ভার অফিসে গিয়ে একটু খোজ নেন।

3071 views Answered

আপনি আপনার ইউনিয়ন  পরিষদে যোগাযোগ করুন। তারা আপনাকে সাহায্য করতে পারবে। 

3071 views Answered

আপনি এনআইডি কার্ডে মায়ের নাম পরিবর্তন করতে হলে আপনাকে আপনার উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।কি কি ডকুমেন্ট লাগবে তারা আপনাকে তা বলে দিবে।তবে আমি যেহেতু আমার এনআইডি কার্ডের আমার বাবার নাম সংশোধন করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি কি কি ডকুমেন্ট লাগবে যা আমার লেগেছিল।আপনার জন্মনিবন্ধন,শিক্ষার সনদ পত্র,মা-বাবা,পরিবারের অন্যান্য সদস্য যাদের সম্ভব এনআইডির ফটোকপি সত্যায়িত করা।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক এনআইডি সংশোধন বিষয়ক প্রত্যয়ণ পত্র,পারিবারিক সনদ পত্র।এছাড়া আপনার এনআইডি কার্ডের মূল কপি জমা দিতে হবে।প্রথমে আপনি নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার আইডি কার্ডের সংশোধনের ফরম সংগ্রহ করতে হবে, এর পর বাংলাদেশ ব্যাংক,সোনালি ব্যাংকের যে কোন শাখা থেকে ২৫৩ টাকার ব্যাংক ড্রাফট এর মেইন কপি আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে।আর প্রয়োজনবোধে আপনার ছবি লাগতে পারে। জরুরী না হলে আপনি এসব কাগজপত্র জমা দিলে ২ মাসের ভিতরে এনআইডির সংশোধিত কপি পেয়ে যাবেন।দালালের কোন আশ্রয় নিবেন না এসব কাজে সরকার কর্তৃক নির্ধারিত ফি ছাড়া আর কোন ফি এর প্রয়োজন হয় না।

3071 views Answered

Related Questions

Next steps