ফোন রুট সম্পর্কে?
আমি আমার ফোনটি রুট করতে চাই, কিন্তু রুড করা কি ভাল হবে। রুটের কিছু বর্ণনা চাই
1 Answers
Androidএ Root বলতে বুঝায়, একটি Permission বা অনুমতি। Root হচ্ছে সেই Permission অথবা অনুমতি, যা Android ব্যবহারকারীকে সর্বাধিক ক্ষমতার অধিকারী করে তোলে।
রুট হচ্ছে এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না (যেগুলো সাধারণত সি ড্রাইভে থাকে)। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করা যায় না।আপনি ডিভাইসটি কিনেছেন ঠিকই, কিন্তু আপনি কিন্তু Operating System ইন্সটল করেননি, তাই না? ডিভাইস প্রস্তুতকারক ডিভাইসটি প্যাকেটজাত করার আগে তাদের কম্পিউটার থেকে লিনাক্স কার্নেলের উপর তৈরি Android Operating System ইন্সটল করে দিয়েছে। এখানে বলা প্রয়োজন যে, Android Operating Systemএর মূল ভিত্তিটা এক হলেও এক এক কোম্পানি এক একভাবে এটিকে সাজাতে বা কাস্টোমাইজ করতে পারেন। এই জন্যই Sonyএর একটি Android ডিভাইসের User Interfaceএর সঙ্গে Samsung এর একটি Android ডিভাইসের Interfaceএর মধ্যে খুবই কম মিল পাওয়া যায়। আপনার ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি ইচ্ছে করেই তাদের ডিভাইসে রুট অ্যাক্সেস দেয়নি। এ কথা শুনে কোম্পানির উপর কিছুটা রাগ হতেই পারে। তবে কোম্পানি তাদের ডিভাইসের সুরক্ষার জন্যই এই কাজটি করে।
===========================
[[রুট করা থাকে না কেন? ]]
===========================
ফোন প্রস্তুতকারকরা ইচ্ছে করেই তাদের ফোনগুলো Lock করে দিয়ে থাকে। Root ফোল্ডারে থাকা ফাইলগুলো অত্যন্ত প্রয়োজনীয়। ভুলবশত এর কোন একটি মুছে গেলে আপনার ডিভাইস কাজ করা বন্ধ করে দিতে পারে। তাছাড়া ভাইরাস বা ক্ষতিকারক প্রোগ্রাম অনেক সময় রুট করা ডিভাইসের ক্ষতি করতে পারে। তবে Lock থাকায় ব্যবহারকারী Root Access পান না, তাই অন্য প্রোগ্রামগুলোর রুট অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনা থাকে না। ফোন Lock করে বাজারে ছাড়ার আরেকটি কারণ হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন ও ফাইল। অনেকেই ইন্টারনাল মেমোরি খালি করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন এসডি কার্ডে ট্রান্সফার করে থাকেন। রুট করা থাকলে সিস্টেম অ্যাপ্লিকেশনগুলোও ট্রান্সফার করে ফেলা যায়। কিন্তু অপারেটিং সিস্টেমের কিছু ফাইল রয়েছে যেগুলো ইন্টারনাল মেমোরির ঠিক যেখানে আছে সেখানেই থাকা আবশ্যক। ব্যবহারকারী যখন ডিভাইস রুট করেন, তখন স্বভাবতই অনেক কিছু জেনে তারপর রুট করেন। তখন বলে দেয়াই থাকে যে, কিছু কিছু সিস্টেম অ্যাপস এসডি কার্ডে ট্রান্সফার করলে সমস্যা হতে পারে। কিন্তু যদি স্বাভাবিক অবস্থায়ই সেট রুট করা থাকে, তাহলে ব্যবহারকারী না জেনেই সেটের ক্ষতি করতে পারেন।
এখন আপনার কথায় আসি, আপনি যদি মোবাইল প্রোগ্রামের সম্পর্কে বেশি ধারণা না থাকলে তাহলে আপনি রুট না করাই অনেক ভালো হবে। সামান্য ভুলের জন্য আপনার মোবাইল ব্রিক হয়ে যেতে পারে।