1 Answers
যখন একটি পিএন জাংশনের আড়াআড়িতে এমন দিকে বাহ্যিক ভোল্টেজ সোর্স যুক্ত করা হয় যাতে পটেনশিয়াল বেরিয়ার বৃদ্ধি পায় তখন সোর্স যুক্ত করার উক্ত দিককে রিভার্স বায়াস বলা হয়। সাধারণতঃ যখন একটি পিএন জাংশনের পি-টাইপ প্রান্তের সাথে ব্যাটারীর নেগেটিভ টার্মিনাল এবং এন-টাইপ প্রান্তের সাথে ব্যটারীর পজেটিভ টার্মিনাল যুক্ত করা হয় তখন জাংশনটিকে রিভার্স বায়াস করা হয়েছে বলা হয়। যখন একটি পিএন জাংশনের আড়াআড়িতে এমন দিকে বাহ্যিক ভোল্টেজ সোর্স যুক্ত করা হয় যাতে পটেনশিয়াল বেরিয়ার বিলুপ্ত হয় এবং জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন সোর্স যুক্ত করার উক্ত দিককে ফরওয়ার্ড বায়াস বলা হয়। সাধারণতঃ যখন একটি পিএন জাংশনের পি-টাইপ প্রান্তের সাথে ব্যাটারীর পজেটিভ টার্মিনাল এবং এন-টাইপ প্রান্তের সাথে ব্যটারীর নেগেটিভ টার্মিনাল যুক্ত করা হয় তখন জাংশনটিকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে বলা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy