1 Answers
১ সেপ্টেম্বর ১৯৮০ সরকার সিভিল সার্ভিস কাঠামোকে ১৪টি ক্যাডারে এবং ২২টি সাব-ক্যাডারে (সর্বমোট ২৮টি ক্যাডারে ও সাব ক্যাডারে) পুনর্গঠিত করেন। এরপর সিভিল সার্ভিসকে মোট ৩০টি ক্যাডারে বিভক্ত করা হয়। পরবর্তী সময়ে সরকার বিসিএস (সচিবালয়) ক্যাডারকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করায় সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা দাঁড়ায় ২৯টিতে। ২০০৭ সালে বিসিএস (বিচার) ক্যাডারকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বাজুসাক)-এর কাছে ন্যস্ত করায় বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮টিতে। এগুলো হলো-
➢ ১. বিসিএস (প্রশাসন)
➢ ২. বিসিএস (খাদ্য)
➢ ৩. বিসিএস (কৃষি)
➢ ৪. বিসিএস (বন)
➢ ৫. বিসিএস (মৎস্য)
➢ ৬. বিসিএস (পশুপালন)
➢ ৭. বিসিএস (সাধারণ শিক্ষা)
➢ ৮. বিসিএস (কারিগরি শিক্ষা)
➢ ৯. বিসিএস (অর্থনীতি)
➢ ১০. বিসিএস (বাণিজ্য)
➢ ১১. বিসিএস (পরিসংখ্যান)
➢ ১২. বিসিএস (গণপূর্ত)
➢ ১৩. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
➢ ১৪. বিসিএস (সড়ক ও জনপথ)
➢ ১৫. বিসিএস (টেলিযোগাযোগ)
➢ ১৬. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
➢ ১৭. বিসিএস (শুল্ক ও আবগারী)
➢ ১৮. বিসিএস (কর)
➢ ১৯. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
➢ ২০. বিসিএস (স্বাস্থ্য)
➢ ২১. বিসিএস (পরিবার পরিকল্পনা)
➢ ২২. বিসিএস (তথ্য)
➢ ২৩. বিসিএস (ডাক)
➢ ২৪. বিসিএস (পুলিশ)
➢ ২৫. বিসিএস (আনসার)
➢ ২৬. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
➢ ২৭. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
➢ ২৮. বিসিএস (সমবায়)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy