কলেজের পত্রিকায়  একটি কবিতা লিখবো

 তাই  ভালো  কবিতা চাই 

2703 views

1 Answers

সময়ের পিছুটান

আতাউল্লাহ আহমাদ


এখনো যদি না জাগো তুমি

জ্ঞানের অন্বেষণে।

অবশেষে তব কাটবে জীবন

আফসোস ক্রন্দনে।

সময়ের দাবি সময়ে যদি

করিতে না পার পুরন।

স্বীয় অতীতকে ধিক্কার দিয়ে

ভবিষ্যত কর গঠন।

পিছুটান সব মায়ার বাঁধন

হোক শিকলে আবদ্ধ পা।

ছিড়ে ফেল সব প্রতিবন্ধকতা

সামনে বাড়ার বাধা হবে যা।

তুমি কি জানোনা ছুটে যাওয়া সময়

আসেনা কখনো আর ।

নবচেনায় শুরু কর কাজ

কী আছে বাধা সামনে বাড়ার?

সময়ের স্রোতে দিন আলো শেষে 

রাত এসে করে অন্ধকার ।

ঘন আধাঁরের শেষ দিগন্তে

তুমি হবে জাতির কর্ণধার।

2703 views

Related Questions