বন্দুক কিনতে চাই?
1 Answers
বৈধভাবে বন্দুক কেনার জন্য প্রথমেই আপনাকে এর জন্য কোয়ালিফাইড হতে হবে। প্রথম শর্ত হলো আপনার আয়কর কমপক্ষে ২ লক্ষ টাকা এবং বয়স কমপক্ষে ২৫ বছর (শর্টগানের জন্য ৩০ বছর) হতে হবে। এরপর আপনার অনুকূলে পুলিশি প্রতিবেদনের উপর ভিত্তি করে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্সের অনুমতি দিবেন। পিস্তল বা রিভলভারের লাইসেন্স নিতে গেলে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে আপনার সাক্ষাতকার নিবেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আপনার প্রকৃত প্রয়োজনীয়তার বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবেন। প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় লাইসেন্স প্রদান করবে।
লাইসেন্স ফি সাধারণত ৫০০০৳ পর্যন্ত হয়। লাইসেন্স শেষে রাজধানীর যেকোনো বন্দুকের দোকান থেকে অনুমোদিত বন্দুক কিনতে পারবেন। বন্দুকের দাম ২৫,০০০৳ থেকে শুরু আর কার্তুজের দাম ৫০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
বন্দুক কেনার পর পুনরায় ৬ দিনের মধ্যে আপনাকে বন্দুকটি লাইসেন্সদাতার নিকট উত্থাপন করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy